প্রিন্ট এর তারিখ : ২৩ নভেম্বর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ২৩ নভেম্বর ২০২৬
রায়পুরায় ৩৫ টাকা কেজি দরে ৪৯৪ মেট্রিক টন আমন ধান সংগ্রহের উদ্বোধন
আশরাফুল ইসলাম সবুজ ||
নরসিংদীর রায়পুরায় সরকারিভাবে অভ্যন্তরীণ আমন ধান সংগ্রহ অভিযানের উদ্বোধন করা হয়েছে। চলতি মৌসুমে সরাসরি প্রান্তিক কৃষকদের কাছ থেকে প্রতি কেজি ৩৫ টাকা দরে মোট ৪৯৪ মেট্রিক টন আমন ধান সংগ্রহ করবে উপজেলা খাদ্য বিভাগ। সোমবার (২৩ নভেম্বর) দুপুরে উপজেলার পান্থশালা খাদ্যগুদাম প্রাঙ্গণে ফিতা কেটে এ সংগ্রহ কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ মাসুদ রানা। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা খাদ্য নিয়ন্ত্রক শিখা আক্তার, পান্থশালা খাদ্যগুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি এলএসডি) তাসলিমা আক্তার এবং পৌরসভার সাবেক মেয়র আব্দুল কুদ্দুস।আরও পড়ুন, কেশবপুরে ডেঙ্গুতে শিশুর অকালমৃত্যু, পরিবারের সহায়তায় উজ্জ্বল স্মৃতি সংসদএ সময় স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ হাবিবুর রহমান ও নাজমুল হক ভূঁইয়া মোহন, উপজেলা যুবদলের আহ্বায়ক আলফাজ উদ্দিন মিঠু, পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক আবুবকর সিদ্দিক, উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক মো. সুরুজ মিয়া ও বাবুল মিয়া এবং উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব মোহাম্মদ ইয়াকুব আলীসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ। উপজেলা খাদ্য বিভাগ সূত্রে জানা গেছে, চলতি আমন মৌসুমে রায়পুরা উপজেলায় সরাসরি প্রান্তিক কৃষকদের কাছ থেকে মোট ৪৯৪ মেট্রিক টন ধান সংগ্রহের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। প্রতি কেজি ধানের সংগ্রহমূল্য নির্ধারণ করা হয়েছে ৩৫ টাকা।
সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)
কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত