প্রিন্ট এর তারিখ : ২৩ নভেম্বর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ২৩ নভেম্বর ২০২৬
স্কচটেপে মোড়ানো ১৮ স্বর্ণের বার উদ্ধার করল কাস্টমস গোয়েন্দা
সংবাদ দিগন্ত ||
হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে দুবাই থেকে আসা এক যাত্রীর শরীরে লুকানো অবস্থায় ১৮টি স্বর্ণের বার উদ্ধার করেছে কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর (সিআইআইডি)। উদ্ধার করা স্বর্ণের বারগুলোর আনুমানিক বাজারমূল্য প্রায় ৩ কোটি ৭৮ লাখ টাকা। সোমবার (২৩ নভেম্বর) সকালে গোপন সংবাদের ভিত্তিতে বিমানবন্দরের কাস্টমস হল এলাকার গ্রিন চ্যানেলে সতর্ক অবস্থান নেন সিআইআইডির কর্মকর্তারা। সকাল আনুমানিক সাড়ে ৮টার দিকে দুবাই থেকে ফ্লাইদুবাইয়ের এফজেড-৫০১ ফ্লাইটে আসা যাত্রী মোহাম্মদ রুহুল আমিনের গতিবিধি সন্দেহজনক মনে হলে তাঁকে জিজ্ঞাসাবাদ করা হয়। একই সঙ্গে তাঁর সঙ্গে থাকা সব লাগেজ স্ক্যান করা হয়। আরও পড়ুন,দুর্নীতিমুক্ত দেশ গড়তে প্রতিজ্ঞাবদ্ধ বর্তমান দুদক কমিশন: চেয়ারম্যানশরীরে কোনো অবৈধ বস্তু লুকানো আছে কি না, তা নিশ্চিত হতে ওই যাত্রীকে স্ক্যান করা হলে একপর্যায়ে তিনি নিজের কাছে স্বর্ণের বার লুকানো থাকার কথা স্বীকার করেন। পরে বিমানবন্দরে কর্মরত বিভিন্ন গোয়েন্দা সংস্থা ও অন্যান্য সংস্থার প্রতিনিধিদের উপস্থিতিতে তাঁর কাছ থেকে স্কচটেপে মোড়ানো কয়েকটি ধাতব বস্তু উদ্ধার করা হয়। সবার সামনে কাস্টমস হলের ইনভেন্টরি টেবিলে স্কচটেপ খুলে দেখা যায়, সেগুলো স্বর্ণের বার। গণনা করে মোট ১৮টি বার পাওয়া যায়। প্রতিটি বারের ওজন ১১৭ গ্রাম। উদ্ধার করা স্বর্ণের বারগুলোর মোট ওজন ২ হাজার ১০৬ গ্রাম বা প্রায় ২ কেজি ১০৬ গ্রাম। এসব স্বর্ণের আনুমানিক বাজারমূল্য প্রায় ৩ কোটি ৭৮ লাখ টাকা।
সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)
কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত