প্রিন্ট এর তারিখ : ২৩ নভেম্বর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ২৩ নভেম্বর ২০২৬
তারেক রহমানের সংলাপে প্রথম দল এনসিপি
সংবাদ দিগন্ত ||
জাতীয় ঐক্য প্রতিষ্ঠার লক্ষ্যে রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপে বসছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আজ সোমবার থেকে শুরু হচ্ছে এই সংলাপ। প্রথম দল হিসেবে প্রধানমন্ত্রীর সঙ্গে আলোচনায় বসছে জাতীয় নাগরিক পার্টি এনসিপি। তবে সংলাপে অংশ নেওয়ার আগে জাতীয় ঐক্যের প্রথম পদক্ষেপ হিসেবে সরকারপ্রধানের কাছে দুটি শর্ত তুলে ধরেছে দলটি। আজ দুপুরে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে বসবেন এনসিপির আহ্বায়ক ও জাতীয় সংসদের বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম। তাঁর নেতৃত্বে চার সদস্যের প্রতিনিধিদল এই আলোচনায় অংশ নেবে। গত ১৮ নভেম্বর জাতীয় সংসদে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নাশকতার পরিপ্রেক্ষিতে ফ্যাসিবাদবিরোধী রাজনৈতিক দলগুলোকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান প্রধানমন্ত্রী তারেক রহমান। একই দিন বিরোধীদলীয় নেতা শফিকুর রহমানও জাতীয় ঐক্যের প্রয়োজনীয়তা তুলে ধরেন। এরই ধারাবাহিকতায় রাজনৈতিক দলগুলোর সঙ্গে প্রধানমন্ত্রীর এই সংলাপ শুরু হচ্ছে। এদিকে যুক্তরাজ্যে সাত দিনের সফর শেষে দেশে ফিরে এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম জানিয়েছেন, জাতীয় ঐক্যের জন্য প্রধানমন্ত্রীর কাছে দুটি গুরুত্বপূর্ণ শর্ত তুলে ধরবে তাঁদের দল। প্রথমত, একদলীয় সংবিধান সংশোধন কমিটি অবিলম্বে বাতিল করতে হবে। দ্বিতীয়ত, সংবিধান সংস্কার পরিষদের শপথ নিতে হবে। নাহিদের মতে, এসব পদক্ষেপের মাধ্যমেই জাতীয় ঐকমত্যের বিষয়ে সরকারের আন্তরিকতা প্রমাণিত হবে। আরও পড়ুন,জাতীয় ঐক্যের আগে সংবিধান সংস্কার পরিষদের শপথ চায় এনসিপিতিনি আরও বলেন, জাতীয় ঐক্যের একটি সুস্পষ্ট ভিত্তি ও অঙ্গীকার থাকতে হবে। অতীতে যেসব অঙ্গীকার ভঙ্গ করা হয়েছে, সেসবের জন্য ক্ষমা চাইতে হবে।এনসিপির আহ্বায়ক আরও জানিয়েছেন, গণভোটের গণরায় অনুযায়ী জুলাই সনদ বাস্তবায়ন, জুলাই গণহত্যার বিচার ত্বরান্বিত করা, গঙ্গা চুক্তির নবায়ন এবং শেখ হাসিনার ফাঁসি কার্যকরের বিষয়ে সরকারকে অঙ্গীকারবদ্ধ হতে হবে। নাহিদ ইসলাম বলেন, দেশের সংকটময় পরিস্থিতিতে সরকারপ্রধান সংলাপের আহ্বান জানালে দায়িত্বশীল রাজনৈতিক দল হিসেবে তাঁরা তাতে সাড়া দেবেন। তবে শুধু আওয়ামী লীগকে মোকাবিলার জন্য সাময়িক ঐক্যের প্রক্রিয়ায় এনসিপি অংশ নেবে না।এদিকে জামায়াতে ইসলামীসহ অন্যান্য রাজনৈতিক দলের সঙ্গেও পর্যায়ক্রমে আলোচনায় বসার কথা রয়েছে প্রধানমন্ত্রীর। তবে জামায়াতের আমির ও বিরোধীদলীয় নেতা শফিকুর রহমান বর্তমানে অস্ট্রেলিয়া সফরে রয়েছেন। ২৬ নভেম্বর তাঁর দেশে ফেরার কথা। রাজনৈতিক বিশ্লেষকদের মতে, চলমান পরিস্থিতিতে রাজনৈতিক দলগুলোর মধ্যে সমঝোতা ও জাতীয় ঐক্য প্রতিষ্ঠায় প্রধানমন্ত্রীর এই সংলাপ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।
সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)
কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত