প্রিন্ট এর তারিখ : ২২ নভেম্বর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ২২ নভেম্বর ২০২৬
৩১ ডিসেম্বর পর্যন্ত নোট-গাইড ছাপা বন্ধের নির্দেশ এনসিটিবির
সংবাদ দিগন্ত ||
২০২৭ শিক্ষাবর্ষের বিনামূল্যের পাঠ্যপুস্তক বিতরণ কার্যক্রম নির্বিঘ্ন ও সময়মতো সম্পন্ন করতে আগামী ৩১ ডিসেম্বর পর্যন্ত সব ধরনের নোট, গাইড ও অনুশীলনমূলক সহায়ক বইয়ের মুদ্রণ ও বাঁধাই বন্ধ রাখার নির্দেশ দিয়েছে জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড (এনসিটিবি)। গত ১৯ নভেম্বর এনসিটিবির সচিব অধ্যাপক শাহ মুহাম্মদ ফিরোজ আল ফেরদৌস স্বাক্ষরিত এক চিঠিতে এ নির্দেশনা দেওয়া হয়। চিঠিতে বিষয়টিকে ‘অতীব জরুরি’ হিসেবে উল্লেখ করা হয়েছে। এনসিটিবির চিঠিতে বলা হয়, ২০২৭ শিক্ষাবর্ষে প্রাথমিক ও মাধ্যমিক স্তরের শিক্ষার্থীদের মধ্যে বিনামূল্যে বিতরণের জন্য নির্ধারিত পাঠ্যপুস্তকের মুদ্রণ, বাঁধাই ও সরবরাহ কার্যক্রম বর্তমানে চলমান রয়েছে। নির্ধারিত সময়ের মধ্যে সব শিক্ষার্থীর হাতে পাঠ্যপুস্তক পৌঁছে দেওয়া সরকারের একটি গুরুত্বপূর্ণ জাতীয় দায়িত্ব।আরও পড়ুন, নাশকতার শঙ্কা: বাসে আগুন, ব্যাংকে হামলা, ককটেল উদ্ধারএ কার্যক্রম সুষ্ঠু, নির্বিঘ্ন ও নির্ধারিত সময়ে সম্পন্ন করার লক্ষ্যে ৩১ ডিসেম্বর পর্যন্ত সব শ্রেণির নোট, গাইড এবং অনুশীলনমূলক সহায়ক বইয়ের মুদ্রণ ও বাঁধাই কার্যক্রম বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে। চিঠিতে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোর মালিকদের এ নির্দেশনা অনুসরণের কথা বলা হয়েছে। বিনামূল্যের পাঠ্যপুস্তক মুদ্রণ, বাঁধাই ও সরবরাহ কার্যক্রমকে অগ্রাধিকার দিয়ে নির্ধারিত সময়ের মধ্যে শিক্ষার্থীদের হাতে বই পৌঁছে দেওয়াই এ নির্দেশনার মূল উদ্দেশ্য বলে চিঠিতে উল্লেখ করা হয়েছে।
সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)
কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত