প্রিন্ট এর তারিখ : ২২ নভেম্বর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ২২ নভেম্বর ২০২৬
নিষিদ্ধ আওয়ামী লীগের গুপ্ত হামলার প্রতিবাদে খাগড়াছড়িতে স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ
অজয় সেন ত্রিপুরা ||
সারাদেশে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের গুপ্ত হামলা ও বিভিন্ন অপতৎপরতার প্রতিবাদে খাগড়াছড়িতে বিক্ষোভ মিছিল করেছে জেলা স্বেচ্ছাসেবক দল। রবিবার (২২ নভেম্বর) বিকেলে খাগড়াছড়ি জেলা স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে এ বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। মিছিলে নেতাকর্মীরা ‘করবো কাজ, গড়বো দেশ, সবার আগে বাংলাদেশ’ স্লোগানসহ বিভিন্ন প্রতিবাদী স্লোগান দেন।আরও পড়ুন, নিষিদ্ধ দলকে এক হাজার বছরেও রাজনীতি করার সুযোগ দেবে না জনগণ: খায়রুল কবির খোকনএ সময় বক্তারা সারাদেশে নিষিদ্ধ আওয়ামী লীগের গুপ্ত হামলা ও বিভিন্ন অপতৎপরতার প্রতিবাদ জানিয়ে এসব কর্মকাণ্ড বন্ধের দাবি জানান। পাশাপাশি দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান তারা। বিক্ষোভ মিছিলে জেলা স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীদের পাশাপাশি বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ অংশগ্রহণ করেন। মিছিলটি খাগড়াছড়ি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে দলীয় কার্যালয়ে গিয়ে শেষ হয়।
সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)
কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত