প্রিন্ট এর তারিখ : ২২ নভেম্বর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ২২ নভেম্বর ২০২৬
বিয়ানীবাজার থানা পুলিশের পৃথক অভিযানে ২ হাজার ১০০ ইয়াবাসহ গ্রেপ্তার ৩
সিলেট ব্যুরোচিফ ||
সিলেটের বিয়ানীবাজার থানা পুলিশের পৃথক অভিযানে ২ হাজার ১০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে। জকিগঞ্জ থেকে সিলেটগামী দুটি যাত্রীবাহী বাসে তল্লাশি চালিয়ে তাঁদের কাছ থেকে এসব ইয়াবা উদ্ধার করা হয়। পুলিশ সূত্রে জানা গেছে, বিয়ানীবাজার থানার একটি আভিযানিক দল উপজেলার ২ নম্বর চারখাই ইউনিয়নের কচকটখা এলাকায় জকিগঞ্জ-সিলেট সড়কে চেকপোস্ট বসায়। এ সময় সিলেট-জ-১১-০৭৬৭ নম্বরের একটি যাত্রীবাহী বাসে তল্লাশি চালিয়ে রাসেল আহমদ (২৫) নামের এক যাত্রীর কাছ থেকে ১ হাজার ৩০০ পিস ইয়াবা উদ্ধার করা হয়। তিনি সিলেটের জকিগঞ্জ উপজেলার মাদারখাল গ্রামের সাইদুর রহমানের ছেলে।আরও পড়ুন, সিলেটে বিজিবির অভিযানে প্রায় ৩৯ লক্ষ টাকার ভারতীয় পণ্য জব্দঅন্যদিকে, একই দিন রাত ১০টা ১০ মিনিটের দিকে উপজেলার কাকুরা ব্রিজসংলগ্ন এলাকায় পৃথক চেকপোস্ট পরিচালনা করে পুলিশের আরেকটি দল। এ সময় সিলেট-জ-১১-০৮১৯ নম্বরের একটি যাত্রীবাহী বাসে তল্লাশি চালিয়ে মো. আনোয়ার হোসেন (৩৫) ও মোস্তাক হোসেন (৩৪) নামের দুই যাত্রীর কাছ থেকে ৮০০ পিস ইয়াবা উদ্ধার করা হয়। তাঁরা দুজনই জকিগঞ্জ উপজেলার শেখপাড়া গ্রামের বাসিন্দা। পুলিশের দেওয়া তথ্য অনুযায়ী, দুই অভিযানে মোট ২ হাজার ১০০ পিস ইয়াবা উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় বিয়ানীবাজার থানায় পৃথক দুটি মামলা করা হয়েছে। গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন বলে জানিয়েছে পুলিশ।
সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)
কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত