প্রিন্ট এর তারিখ : ২২ নভেম্বর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ২২ নভেম্বর ২০২৬
রাজাপুরে যুবদল নেতার উদ্যোগে ৯ স্কুলের দেড় শতাধিক এসএসসি পরীক্ষার্থীকে ফরম পূরণে আর্থিক সহায়তা
মোঃ রাজু তালুকদার ||
ঝালকাঠির রাজাপুরে শুক্তাগড় ইউনিয়নের ৯টি শিক্ষাপ্রতিষ্ঠানের দেড় শতাধিক এসএসসি পরীক্ষার্থীকে ফরম পূরণের জন্য আর্থিক সহায়তা দেওয়া হয়েছে। জেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক জহিরুল হক সোহেলের উদ্যোগে এ সহায়তা প্রদান করা হয়। রোববার দুপুরে শুক্তাগড় মাধ্যমিক বিদ্যালয়ের হলরুমে এক সভার মাধ্যমে এ সহায়তার আনুষ্ঠানিকতা শুরু করা হয়। পরবর্তীতে প্রতিটি স্কুলে গিয়ে শিক্ষার্থী ও অভিভাবকদের হাতে এ সহায়তা তুলে দেওয়া হয়। অনুষ্ঠানে অভিভাবক, পরীক্ষার্থী ও স্থানীয় বিএনপি এবং অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। আরও পড়ুন,৮ দফা দাবি আদায়ে কোটালীপাড়ায় আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের বিক্ষোভ মিছিলএ সময় বক্তব্য দেন জেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক জহিরুল হক সোহেল, স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক রতন দেবনাথ, যুবদলের সদস্য সচিব সৈয়দ নাজমুল হক, শুক্তাগড় ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক ও ইউপি চেয়ারম্যান প্রার্থী গোলাম কিবরিয়া বরকত, শুক্তাগড় মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক নুরে আলম মল্লিকসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা। বক্তারা বলেন, এসএসসি পরীক্ষার্থীদের ফরম পূরণে আর্থিক সহায়তা প্রদান একটি প্রশংসনীয় উদ্যোগ। এ ধরনের সহযোগিতা শিক্ষার্থীদের পড়াশোনা অব্যাহত রাখতে এবং পরীক্ষায় অংশগ্রহণে উৎসাহ জোগাবে। জেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক জহিরুল হক সোহেল জানান, ঝরে পড়া রোধে এবং শিক্ষার্থীদের উৎসাহ দিতে এমপি রফিকুল ইসলাম জামালের দিকনির্দেশনায় এ মানবিক কাজ অব্যাহত থাকবে।
সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)
কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত