প্রিন্ট এর তারিখ : ২২ নভেম্বর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ২২ নভেম্বর ২০২৬
স্থানীয় যানবাহন চলবে আলাদা সড়কে, মূল পথে দ্রুতগতি
সংবাদ দিগন্ত ||
ঢাকা থেকে চট্টগ্রামে যাতায়াতের সময় কমিয়ে তিন ঘণ্টায় নামিয়ে আনার লক্ষ্য নিয়ে প্রায় সোয়া লাখ কোটি টাকার একটি এক্সপ্রেসওয়ে প্রকল্প হাতে নেওয়ার পরিকল্পনা করছে সরকার। বিদ্যমান ঢাকা-চট্টগ্রাম মহাসড়ককে প্রবেশ–নিয়ন্ত্রিত এক্সপ্রেসওয়েতে রূপান্তর করা হবে। প্রকল্পটি বাস্তবায়িত হলে বর্তমানে গড়ে সাত ঘণ্টার যাত্রাপথ পাড়ি দিতে সময় লাগবে মাত্র তিন ঘণ্টা। প্রস্তাবিত এক্সপ্রেসওয়ের দৈর্ঘ্য হবে প্রায় ২৩৩ কিলোমিটার। এটি ঢাকার যাত্রাবাড়ী থেকে শুরু হয়ে চট্টগ্রামের সাগরিকা মোড় পর্যন্ত বিস্তৃত হবে। বর্তমান ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের (এন-১) পথ অনুসরণ করেই নির্মিত হবে সড়কটি। কোথাও উড়ালপথে, আবার কোথাও মাটির ওপর দিয়ে চলবে এক্সপ্রেসওয়ে। পরিকল্পনা অনুযায়ী, মূল সড়কে ছয় লেনে দ্রুতগতির যানবাহন চলাচল করবে।আরও পড়ুন,মৎস্য খাতের উন্নয়নে গবেষক ও উদ্যোক্তাদের একসঙ্গে কাজের আহ্বান স্থানীয় যানবাহনের জন্য দুই পাশে আলাদা দুটি সড়ক থাকবে। অটোরিকশা, রিকশা ও মোটরসাইকেলসহ স্থানীয় যানবাহন মূল এক্সপ্রেসওয়েতে প্রবেশ করতে পারবে না। সাধারণ মহাসড়কের মতো যেকোনো স্থান দিয়ে যানবাহন ওঠানামার সুযোগ থাকবে না। নির্ধারিত প্রবেশপথ দিয়ে এক্সপ্রেসওয়েতে উঠতে এবং নির্দিষ্ট স্থান দিয়ে বের হতে হবে। এ সড়ক ব্যবহারের জন্য যানবাহনকে টোল দিতে হবে।বর্তমানে যানজট ও দুর্যোগের কারণে ঢাকা-চট্টগ্রাম পথে যাতায়াতে গড়ে সাত ঘণ্টারও বেশি সময় লাগতে পারে। প্রস্তাবিত এক্সপ্রেসওয়ে বাস্তবায়িত হলে যাত্রার সময় উল্লেখযোগ্যভাবে কমবে বলে আশা করা হচ্ছে।
সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)
কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত