প্রিন্ট এর তারিখ : ২২ নভেম্বর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ২২ নভেম্বর ২০২৬
মজুরি বোর্ডের মাধ্যমে শ্রমিকদের ভাগ্য পরিবর্তনের আশা
সংবাদ দিগন্ত ||
নতুন মজুরি বোর্ডের মাধ্যমে শ্রমিকদের প্রত্যাশা পূরণ হবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন শ্রম ও কর্মসংস্থানমন্ত্রী আরিফুল হক চৌধুরী। একই সঙ্গে আগামী এক বছরের মধ্যে মালিক ও শ্রমিকদের একই পরিবেশে দেখতে চান বলে জানিয়েছেন তিনি। রোববার (২২ নভেম্বর) রাজধানীর সোনারগাঁও হোটেলে আন্তর্জাতিক পেশাগত নিরাপত্তা ও স্বাস্থ্যবিষয়ক গবেষণা সম্মেলনে বক্তব্য দেওয়ার সময় এসব কথা বলেন শ্রমমন্ত্রী। আরিফুল হক চৌধুরী বলেন, গার্মেন্টস খাতে চলমান ষড়যন্ত্রের বিরুদ্ধে জনগণ সোচ্চার রয়েছে। নতুন মজুরি বোর্ডের মাধ্যমে শ্রমিকদের প্রত্যাশা পূরণ হবে বলেও আশা প্রকাশ করেন তিনি।আরও পড়ুন,মৎস্য খাতের উন্নয়নে গবেষক ও উদ্যোক্তাদের একসঙ্গে কাজের আহ্বান অনুষ্ঠানে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ বলেন, শ্রমিকদের ন্যায্য অধিকার নিশ্চিত করতে সরকার শতভাগ চেষ্টা করছে। তবে শ্রমিক অসন্তোষকে কেন্দ্র করে ধ্বংসাত্মক কর্মকাণ্ডের মাধ্যমে একটি পক্ষ দেশের পাশাপাশি তৈরি পোশাক খাতকেও ক্ষতিগ্রস্ত করতে চায় বলে মন্তব্য করেন তিনি। প্রধানমন্ত্রীর উপদেষ্টা মাহদি আমিন বলেন, নির্বাচনি প্রতিশ্রুতি অনুযায়ী গঠিত মজুরি বোর্ডের মাধ্যমে শ্রমিকদের ভাগ্য পরিবর্তনে সরকার সর্বোচ্চ সহযোগিতা করবে। সম্মেলনে শ্রমিকদের মজুরি, অধিকার এবং কর্মক্ষেত্রে নিরাপত্তা ও স্বাস্থ্য সুরক্ষার বিষয়গুলো গুরুত্ব পায়। নতুন মজুরি বোর্ডের মাধ্যমে শ্রমিকদের প্রত্যাশা পূরণ এবং মালিক-শ্রমিকের মধ্যে সমন্বিত পরিবেশ তৈরির বিষয়ে সরকারের পক্ষ থেকে আশাবাদ জানানো হয়।
সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)
কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত