প্রিন্ট এর তারিখ : ২২ নভেম্বর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ২২ নভেম্বর ২০২৬
সশস্ত্র বাহিনী দিবসে বিএনপির বর্ণাঢ্য শোভাযাত্রা
সংবাদ দিগন্ত ||
পরাজিত শক্তি অন্যের পদতলে থেকে ক্রীতদাসের মতো চিন্তা করে। তাদের চিন্তার সঙ্গে জন-আকাঙ্ক্ষার কোনো মিল নেই বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী। শনিবার ২১ নভেম্বর সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে বিএনপি আয়োজিত শোভাযাত্রায় অংশ নিয়ে তিনি এসব কথা বলেন।সশস্ত্র বাহিনী দিবসের শোভাযাত্রায় যোগ দিতে সকাল সাড়ে ১০টার পর থেকে বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা মিছিল নিয়ে নয়াপল্টনে দলীয় কার্যালয়ের সামনে জড়ো হতে থাকেন। সকাল ১১টার কিছু পর শোভাযাত্রা শুরুর ঘোষণা দেন রুহুল কবির রিজভী। এর আগে সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য দেন তিনি।এ সময় রিজভী বলেন, সশস্ত্র বাহিনী দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বের প্রতীক। মহান স্বাধীনতার ঘোষক, রণাঙ্গনের মুক্তিযোদ্ধা এবং বহুদলীয় গণতন্ত্রের প্রবর্তক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের হাত ধরে এ বাহিনীর আধুনিকায়ন হয়েছে। সংক্ষিপ্ত সমাবেশ শেষে শুরু হয় শোভাযাত্রা। আরও পড়ুন,রাজনৈতিক দূরত্ব কমাতে এনসিপির সঙ্গে বৈঠকে প্রধানমন্ত্রীনয়াপল্টন থেকে বের হওয়া শোভাযাত্রাটি কাকরাইলের নাইটেঙ্গেল মোড়, বিজয়নগর ও পুরানা পল্টন মোড় ঘুরে প্রেসক্লাবের সামনে গিয়ে শেষ হয়। এ সময় নেতাকর্মীদের বিভিন্ন স্লোগানে মুখর হয়ে ওঠে আশপাশের এলাকা। প্রেসক্লাবের সামনে শোভাযাত্রার সমাপ্তি ঘোষণা করেন রুহুল কবির রিজভী। এ সময় নেতাকর্মীদের ধন্যবাদ জানিয়ে তিনি বলেন, গণতন্ত্রের সংগ্রাম চলবে, কোনো ষড়যন্ত্র তা রুখতে পারবে না। উল্লেখ্য, সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে এবারই প্রথমবারের মতো শোভাযাত্রার আয়োজন করে বিএনপি।
সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)
কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত