প্রিন্ট এর তারিখ : ২২ নভেম্বর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ২২ নভেম্বর ২০২৬
ডাকসু ভিপির গ্রামের বাড়িতে পেট্রোল বোমা হামলা
সংবাদ দিগন্ত ||
ডাকসুর ভিপি সাদিক কায়েমের খাগড়াছড়ির গ্রামের বাড়িতে পেট্রোল বোমা নিক্ষেপ ও অগ্নিসংযোগের ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল ও সাবেক সংসদ সদস্য মিয়া গোলাম পরওয়ার। এ ঘটনায় জড়িতদের দ্রুত গ্রেপ্তার করে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে সরকারের প্রতি জোর দাবি জানিয়েছেন তিনি। রোববার ২২ নভেম্বর সকালে দেওয়া এক বিবৃতিতে এ নিন্দা জানান মিয়া গোলাম পরওয়ার। বিবৃতিতে তিনি অভিযোগ করেন, শনিবার দিবাগত রাত ৩টার পর নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের দুষ্কৃতিকারীরা সাদিক কায়েমের খাগড়াছড়ির গ্রামের বাড়িতে পেট্রোল বোমা নিক্ষেপ করে। পরে কেরোসিন ঢেলে বাড়িটিতে আগুন ধরিয়ে দেওয়া হয়। এতে বাড়ির আসবাবপত্র ও মূল্যবান জিনিসপত্রের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি করেন তিনি। মিয়া গোলাম পরওয়ার এ ঘটনাকে বর্বর তাণ্ডব ও নাশকতা উল্লেখ করে বলেন, অতীতেও আওয়ামী লীগ হত্যাকাণ্ড, জ্বালাও-পোড়াও ও সহিংসতার মাধ্যমে দেশে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করেছে। আরও পড়ুন,মাশরাফির রাজনৈতিক অবস্থান নিয়ে রাশেদ খাঁনের মন্তব্যএ ধরনের সন্ত্রাসী কর্মকাণ্ডের পরিণতি কখনোই শুভ হবে না বলেও সতর্ক করেন তিনি। বিবৃতিতে স্বরাষ্ট্রমন্ত্রীর ভূমিকার সমালোচনা করে জামায়াতের এই নেতা বলেন, জাতীয় নেতা, ছাত্রনেতা ও ডাকসু নেতাদের বাসাবাড়ি এবং স্থাপনার নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি দেশের শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে স্বরাষ্ট্রমন্ত্রী ব্যর্থতা ও উদাসীনতার পরিচয় দিয়েছেন। তিনি আরও বলেন, আধিপত্যবাদ ও ফ্যাসিবাদবিরোধী আন্দোলনের নেতাদের লক্ষ্য করে হামলা ও নাশকতার চেষ্টা প্রতিরোধে সরকারকে অবিলম্বে কার্যকর পদক্ষেপ নিতে হবে। এসব নেতার ব্যক্তিগত নিরাপত্তা এবং বাসাবাড়ির সুরক্ষা নিশ্চিত করার পাশাপাশি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে সর্বোচ্চ সতর্ক ও দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানান তিনি।বিবৃতির শেষাংশে সাদিক কায়েমের গ্রামের বাড়িতে পেট্রোল বোমা হামলা ও অগ্নিসংযোগের ঘটনায় জড়িতদের দ্রুত গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার জন্য সরকারের প্রতি জোর দাবি জানান মিয়া গোলাম পরওয়ার।
সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)
কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত