প্রিন্ট এর তারিখ : ২২ নভেম্বর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ২১ নভেম্বর ২০২৬
দিরাইয়ে মাছের ডোবা ও জমি নিয়ে বিরোধে সংঘর্ষ, আহত ১৭
গোলাম জিলানী ||
সুনামগঞ্জের দিরাই উপজেলায় মাছের ডোবা ও জমিসংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে চিতলিয়া ও ঘাগটিয়া গ্রামের লোকজনের মধ্যে উত্তেজনা ও সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয় গ্রামের অন্তত ১৭ জন আহত হয়েছেন। আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা গুরুতর বলে জানা গেছে। স্থানীয় সূত্রে জানা যায়, গতকাল রাতে মাছের ডোবা নিয়ে চিতলিয়া গ্রামের কয়েকজনের সঙ্গে ঘাগটিয়া গ্রামের লোকজনের কথা-কাটাকাটি হয়। এর জেরে আজ সকাল আনুমানিক ১০টার দিকে চিতলিয়া ও জারলিয়া গ্রামের সাবেক ইউপি সদস্য তেরাব আলীসহ কয়েকজন সালিশি ব্যক্তি বিরোধ মীমাংসার উদ্দেশ্যে ঘাগটিয়া গ্রামে আসেন। এদিকে, চিতলিয়া গ্রামের কয়েকশ লোক লাঠিসোঁটা ও দেশীয় ধারালো অস্ত্র নিয়ে ঘাগটিয়া গ্রামের সীমানায় এসে সংঘর্ষের আহ্বান জানান বলে অভিযোগ উঠেছে। এ সময় ঘাগটিয়া গ্রামের কয়েকজন যুবক পশ্চিম দিকে গিয়ে বিষয়টি জানতে চাইলে তাঁদের ওপর অতর্কিত হামলা চালানো হয় বলে স্থানীয়দের অভিযোগ।আরও পড়ুন, ঘটনাস্থলেই ছিলেন না, জানতেন না তবুও আসামি! গোলাপগঞ্জ মডেল থানা উত্তর আলমপুরের মামলায়এ ঘটনায় ঘাগটিয়া গ্রামের অন্তত চারজন আহত হয়েছেন। তাঁদের মধ্যে সুমন মিয়া (২২) ও তাজুল মিয়াকে উন্নত চিকিৎসার জন্য সিলেটে পাঠানো হয়েছে। অন্যদিকে, চিতলিয়া গ্রামের ১৩ জন আহত হয়েছেন বলে জানা গেছে। তাঁদের মধ্যে সেতু চৌধুরী (৪০) উন্নত চিকিৎসার জন্য সিলেটে রেফার করা হয়েছে। আহতদের মধ্যে তিনজনের অবস্থা গুরুতর হওয়ায় উন্নত চিকিৎসার জন্য সিলেটে পাঠানো হয়েছে বলে জানা গেছে। এ বিষয়ে দিরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুল ইসলাম বলেন,পুলিশ ঘটনাস্থলে রয়েছে। অস্ত্র থাকার বিষয়ে কোনো তথ্য পাওয়া গেলে তা উদ্ধারে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে ঘটনাস্থলে পুলিশ মোতায়েন রয়েছে বলে তিনি জানান।
সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)
কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত