প্রিন্ট এর তারিখ : ২২ নভেম্বর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ২১ নভেম্বর ২০২৬
চর আড়ালিয়া ইউনিয়নে ফ্যামিলি কার্ডের শুভ উদ্বোধন করলেন এমপি আশরাফ উদ্দিন বকুল
আশরাফুল ইসলাম সবুজ ||
‘স্বাবলম্বী পরিবার গড়ার প্রতিশ্রুতি’—এই স্লোগানকে সামনে রেখে সারাদেশের ন্যায় নরসিংদীর রায়পুরা উপজেলার চর আড়ালিয়া ইউনিয়নেও গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের ফ্যামিলি কার্ড কর্মসূচির শুভ উদ্বোধন করা হয়েছে। শনিবার (২১ নভেম্বর) চর আড়ালিয়া ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি যুক্ত হয়ে ফ্যামিলি কার্ড কর্মসূচির শুভ উদ্বোধন ঘোষণা করেন নরসিংদী-৫ (রায়পুরা) আসনের সংসদ সদস্য ইঞ্জিনিয়ার আশরাফ উদ্দিন বকুল। চর আড়ালিয়া ইউনিয়ন পরিষদের আয়োজনে অনুষ্ঠিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোসা. মাসুদা জামান। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন নরসিংদী জেলা যুবদলের সাধারণ সম্পাদক ও চর আড়ালিয়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মোহাম্মদ হাসানুজ্জামান সরকার।আরও পড়ুন, পাহাড় ও বন উজাড় করে ইটভাটা চালুর প্রস্তুতিউদ্বোধনী অনুষ্ঠানে ভার্চুয়ালি যুক্ত হয়ে সংসদ সদস্য ইঞ্জিনিয়ার আশরাফ উদ্দিন বকুল বলেন, ফ্যামিলি কার্ড কর্মসূচির মাধ্যমে সুবিধাবঞ্চিত ও অসচ্ছল পরিবারগুলোকে সহায়তা প্রদানের পাশাপাশি তাদের আর্থিক স্বাবলম্বিতা অর্জনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন চর আড়ালিয়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আজহার আলী মাস্টার, নরসিংদী জেলা যুবদলের সদস্য মামুনুর রশিদ মামুন, জেলা যুবদলের সহ-কোষাধ্যক্ষ মোরশেদ মিয়া, ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক হায়দার আলী, ইউনিয়ন ছাত্রদলের সাবেক সভাপতি নুর আলম কাজী, ফ্যামিলি কার্ড কর্মসূচির সুপারভাইজার সালাউদ্দিন সুজন, বিএনপি নেতা মন্টু কাজী, কাজল মেম্বার, হারুন মেম্বারসহ ইউনিয়ন পরিষদের সকল সদস্য এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ। ফ্যামিলি কার্ড কর্মসূচি চালুর মধ্য দিয়ে চর আড়ালিয়া ইউনিয়নের উপকারভোগী পরিবারগুলোর আর্থিক সুরক্ষা নিশ্চিতকরণ ও জীবনমান উন্নয়নে নতুন সম্ভাবনার দ্বার উন্মোচিত হবে বলে আশা প্রকাশ করেন সংশ্লিষ্টরা।
সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)
কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত