প্রিন্ট এর তারিখ : ২২ নভেম্বর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ২১ নভেম্বর ২০২৬
কালিগঞ্জে মাছের ঘেরে কাজ করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে ঘেরমালিকের মৃত্যু
শেখ আমিনুর হোসেন ||
সাতক্ষীরার কালিগঞ্জে মাছের ঘেরে কাজ করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে আব্দুল কুদ্দুস মোড়ল (৩০) নামে এক ঘেরমালিকের মৃত্যু হয়েছে। শনিবার (২১ নভেম্বর) দুপুর ১২টার দিকে উপজেলার নলতা ইউনিয়নের চৌমুহনী কদমতলা বিলের নিজস্ব মাছের ঘেরে এ দুর্ঘটনা ঘটে। নিহত আব্দুল কুদ্দুস মোড়ল উপজেলার নলতা ইউনিয়নের কাশেমপুর গ্রামের মো. নজরুল ইসলাম মোড়লের ছেলে। নিহতের ভাবি শিউলি আক্তার জানান, শনিবার সকাল ১১টার দিকে বৃষ্টির মধ্যে কদমতলা বিলে নিজেদের মাছের ঘেরে কাজ করতে যান আব্দুল কুদ্দুস। দুপুর ১২টার দিকে ঘেরের বেড়ায় টাঙানো বৈদ্যুতিক তারে হাত লাগলে তিনি বিদ্যুৎস্পৃষ্ট হয়ে নিচে পড়ে যান। এ সময় পাশে থাকা তার ননদের ছেলে আল-আমিন ঘটনাটি দেখতে পেয়ে বাড়িতে খবর দেয়। পরে স্বজনরা তাকে উদ্ধার করে নলতা হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।আরও পড়ুন, নাগরপুরে গ্রামীণ ব্যাংক অফিসে পেট্রোল ঢেলে অগ্নিসংযোগ!শিউলি আক্তার আরও জানান, নিহতের মরদেহ বর্তমানে বাড়িতে রয়েছে। তার বড় ভাশুর ইদ্রিস আলী মালয়েশিয়া থেকে শনিবার রাত ৮টার দিকে বিমানে ঢাকার উদ্দেশে রওনা হবেন। তিনি বাড়িতে পৌঁছানোর পর রোববার (২২ নভেম্বর) সকাল ১০টায় স্থানীয় মসজিদে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে আব্দুল কুদ্দুসের মরদেহ দাফন করা হবে। এদিকে, শনিবার বিকেল পৌনে ৫টা পর্যন্ত পুলিশ তাদের বাড়িতে যায়নি বলে পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে। এ বিষয়ে কালিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ শাহিনুর রহমান জানান, এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।
সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)
কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত