প্রিন্ট এর তারিখ : ২২ নভেম্বর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ২১ নভেম্বর ২০২৬
মুম্বাইকে গ্যাংস্টারমুক্ত করতে মুখ্যমন্ত্রীর দ্বারস্থ সিনে সংগঠন
সংবাদ দিগন্ত ||
বলিউড অভিনেতা সাইফ আলি খান, অমিতাভ বচ্চন, অভিষেক বচ্চন ও সালমান খানসহ একাধিক তারকার নিরাপত্তা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে ভারতের চলচ্চিত্র সংশ্লিষ্ট সংগঠন অল ইন্ডিয়ান সিনে ওয়ার্কার্স অ্যাসোসিয়েশন (এআইসিডব্লিউএ)। তারকাদের ওপর বিভিন্ন গোষ্ঠীর হুমকির অভিযোগ তুলে মুম্বাইকে গ্যাংস্টারমুক্ত করা এবং নিরাপত্তা জোরদারের দাবি জানিয়েছে সংগঠনটি। শুক্রবার মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়ণবীসের কাছে এ বিষয়ে একটি চিঠি পাঠিয়েছে সংগঠনটি। চিঠির অনুলিপি মুম্বাই পুলিশ কমিশনার দেবেন ভারতির কাছেও পাঠানো হয়েছে। এআইসিডব্লিউএর সভাপতি সুরেশ শ্যামলাল গুপ্তা চিঠিতে বলিউড তারকাদের পাশাপাশি চলচ্চিত্রশিল্পের সঙ্গে যুক্ত কর্মীদের নিরাপত্তা নিয়েও উদ্বেগ প্রকাশ করেন।আরও পড়ুন, রামায়ণে রণবীরের মায়ের ভূমিকায় লারা দত্ত চিঠিতে বলা হয়েছে, বিষ্ণোই গ্যাং, খলিস্তানপন্থি জঙ্গিগোষ্ঠীসহ বিভিন্ন পক্ষের কাছ থেকে বলিউডের একাধিক তারকা হুমকি পেয়েছেন। কারও বাড়িতে গ্রেনেড হামলার হুমকি দেওয়া হয়েছে, আবার কারও কাছে কোটি কোটি টাকা চাঁদা দাবি করে হত্যার হুমকি এসেছে বলে অভিযোগ করা হয়েছে। তারকাদের বাড়িতে নজরদারি বা রেকি করার অভিযোগও উল্লেখ করা হয়েছে। সংগঠনটির দাবি, কোনো কোনো গোষ্ঠীর পক্ষ থেকে মুম্বাইয়ে ২০০ জনকে প্রস্তুত রাখার হুমকিও দেওয়া হয়েছে। এসব ঘটনায় তারকা ও তাঁদের পরিবারের নিরাপত্তা নিয়ে উদ্বেগ বাড়ছে। চিঠিতে বলা হয়েছে, হুমকির ঘটনা অব্যাহত থাকলে শুধু তারকারাই নন, চলচ্চিত্রশিল্পের ওপর নির্ভরশীল লাখো কর্মী, প্রযুক্তিবিদ, শিল্পী ও সেটকর্মীর জীবিকাও ঝুঁকিতে পড়বে। আরও পড়ুন,স্পর্শ বিতর্ক ও সংস্কৃতি নিয়ে সমালোচনা, দুই বিষয়ে কীর্তির ব্যাখ্যাশুটিং বন্ধ হয়ে গেলে কর্মীরা কাজ হারাতে পারেন এবং প্রযোজকদের বড় ধরনের আর্থিক ক্ষতি হতে পারে।এআইসিডব্লিউএ পাঁচটি দাবি জানিয়েছে। এর মধ্যে রয়েছে সাইফ আলি খান, অমিতাভ ও অভিষেক বচ্চনসহ তাঁদের পরিবারের নিরাপত্তা জোরদার, মুম্বাইয়ের সব চলচ্চিত্র ব্যক্তিত্বের সুরক্ষা নিশ্চিত, শুটিং লোকেশনে পর্যাপ্ত পুলিশ মোতায়েন এবং গ্যাংস্টার ও তাদের নেটওয়ার্কের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া। পাশাপাশি বলিউডের শিল্পী ও কলাকুশলীরা যেন ভয় ছাড়াই মুম্বাইয়ের রাস্তায় চলাচল এবং শুটিংসহ পেশাগত কাজ চালিয়ে যেতে পারেন, সে পরিবেশ নিশ্চিত করার আহ্বান জানিয়েছে সংগঠনটি।
সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)
কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত