প্রিন্ট এর তারিখ : ২২ নভেম্বর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ২১ নভেম্বর ২০২৬
অস্ট্রেলিয়ায় আন্তরিক সংবর্ধনা পেলেন ডা. শফিকুর রহমান
সংবাদ দিগন্ত ||
অস্ট্রেলিয়ার সিডনিতে দেশটির ন্যাশনাল ইমাম কাউন্সিলের উদ্যোগে আয়োজিত মতবিনিময় সভা ও মধ্যাহ্নভোজে অংশ নিয়েছেন বাংলাদেশ জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান এমপি। শনিবার সিডনির চুল্লোরায় এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। জামায়াতে ইসলামীর এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, আন্তরিক ও সৌহার্দ্যপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত এ আয়োজনে অস্ট্রেলিয়ান ন্যাশনাল ইমাম কাউন্সিলের নেতৃবৃন্দের সঙ্গে মতবিনিময় করেন তিনি। প্রধান অতিথির বক্তব্যে ডা. শফিকুর রহমান প্রথমেই মহান আল্লাহর প্রতি শুকরিয়া আদায় করেন। একই সঙ্গে আন্তরিক অভ্যর্থনা ও আয়োজনের জন্য অস্ট্রেলিয়ান ন্যাশনাল ইমাম কাউন্সিলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। এ সময় তিনি অস্ট্রেলিয়ার ঐতিহ্যবাহী অধিবাসীদের প্রতিও গভীর শ্রদ্ধা জানান। ডা. শফিকুর রহমান বলেন, একটি ভূখণ্ডকে ভালোবাসার অর্থ কী এবং সেই ভূখণ্ডের স্মৃতি কীভাবে হৃদয়ে ধারণ করতে হয়, তা বাংলাদেশিরা জানেন। আরও পড়ুন,গৃহযুদ্ধের পরিস্থিতি তৈরি হলে দায় সরকার ও আওয়ামী লীগের: মঞ্জুতাই যারা সবার আগে এই ভূমিতে বসবাস করেছেন, তাদের প্রতি গভীর সম্মান জানানো আমাদের দায়িত্ব। অস্ট্রেলিয়ান ন্যাশনাল ইমাম কাউন্সিলের বিভিন্ন কার্যক্রমের প্রশংসা করে জামায়াতের আমির বলেন, বিভিন্ন মুসলিম কমিউনিটিকে একই ছাতার নিচে ঐক্যবদ্ধ করে সমাজের কল্যাণে কাজ করছে সংগঠনটি। তাদের এই ঐক্যবদ্ধ প্রচেষ্টার মাধ্যমে অস্ট্রেলিয়ার মূলধারার সমাজে মুসলিম কমিউনিটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।পাশাপাশি মুসলিম কমিউনিটির ঐক্য ও সম্মিলিত প্রচেষ্টা অব্যাহত রাখার আহ্বান জানান বিরোধীদলীয় নেতা। মতবিনিময় সভায় আরও উপস্থিত ছিলেন সংসদ সদস্য ডা. মোসলেহ উদ্দিন ফরিদ, বিরোধীদলীয় নেতার পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা ও সংসদ সদস্য ব্যারিস্টার মীর আহমদ বিন কাসেম আরমান এবং ন্যাশনাল ডক্টরস ফোরামের কেন্দ্রীয় ভাইস প্রেসিডেন্ট ডা. এস এম খালিদুজ্জামান।
সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)
কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত