প্রিন্ট এর তারিখ : ২২ নভেম্বর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ২১ নভেম্বর ২০২৬
সংবাদপাঠিকা থেকে পুরস্কারজয়ী অভিনেত্রী বুবলী
সংবাদ দিগন্ত ||
সংবাদপাঠিকা হিসেবে কর্মজীবন শুরু করে বড় পর্দায় এসে ঢালিউডের প্রথম সারির নায়িকাদের একজন হয়ে উঠেছেন শবনম ইয়াসমিন বুবলী। ২০১৬ সালে চলচ্চিত্রে অভিষেকের পর এক দশকে অভিনয়, জনপ্রিয়তা ও ব্যক্তিগত জীবন নিয়ে আলোচনায় ছিলেন তিনি। নির্মাতা শামীম আহমেদ রনির ‘বসগিরি’ সিনেমার মাধ্যমে বড় পর্দায় যাত্রা শুরু করেন বুবলী। এতে তাঁর বিপরীতে অভিনয় করেন শাকিব খান। একই ঈদে মুক্তি পায় তাঁদের আরেক সিনেমা ‘শুটার’। এরপর ‘রংবাজ’, ‘অহংকার’, ‘চিটাগাইঙ্গা পোয়া নোয়াখাইল্লা মাইয়া’, ‘সুপার হিরো’, ‘ক্যাপ্টেন খান’, ‘পাসওয়ার্ড’, ‘মনের মতো মানুষ পাইলাম না’ ও ‘বীর’সহ বেশ কয়েকটি সিনেমায় শাকিব খানের সঙ্গে জুটি বাঁধেন তিনি। তাঁদের পর্দার রসায়ন বুবলীকে দর্শকের কাছে জনপ্রিয় করে তোলে। শাকিব খানের সঙ্গে ব্যক্তিগত সম্পর্ক নিয়েও দীর্ঘদিন নানা আলোচনা ছিল। ২০২২ সালের সেপ্টেম্বরে দুজনই সামাজিক যোগাযোগমাধ্যমে বিয়ে ও সন্তানের খবর প্রকাশ করেন। বুবলী জানান, ২০১৮ সালের ২০ জুলাই তাঁদের বিয়ে হয়। ২০২০ সালের ২১ মার্চ জন্ম নেয় তাঁদের ছেলে শেহজাদ খান বীর।আরও পড়ুন, রামায়ণে রণবীরের মায়ের ভূমিকায় লারা দত্তএকপর্যায়ে নিজের স্বতন্ত্র অভিনয় পরিচয় গড়তে অন্য নায়কদের সঙ্গেও কাজ শুরু করেন বুবলী। নিরবের বিপরীতে ‘ক্যাসিনো’, আদর আজাদের সঙ্গে ‘লোকাল’, মাহফুজ আহমেদের বিপরীতে ‘প্রহেলিকা’, শরিফুল রাজের সঙ্গে ‘দেয়ালের দেশ’ এবং সিয়াম আহমেদের বিপরীতে ‘টান’ ও ‘জংলি’ সিনেমায় অভিনয় করেন তিনি। এসব সিনেমায় ভিন্ন ভিন্ন চরিত্রে অভিনয়ের সুযোগ পান বুবলী। বিশেষ করে ‘প্রহেলিকা’য় অর্পা চরিত্রে তাঁর অভিনয় দর্শক ও নির্মাতাদের প্রশংসা কুড়ায়। ‘দেয়ালের দেশ’ সিনেমাতেও তাঁর অভিনয় আলোচনায় আসে। এই সিনেমায় অভিনয়ের জন্য ২০২৬ সালে নিউইয়র্ক বাংলা ফিল্ম ফেস্টিভ্যালে সেরা অভিনেত্রীর সম্মাননা পান বুবলী। এ ছাড়া ‘প্রহেলিকা’র জন্য বিএফডিএ অ্যাওয়ার্ডসে সেরা অভিনেত্রীর পুরস্কার অর্জন করেন তিনি। ফলে শাকিব খানের সঙ্গে জুটি ও ব্যক্তিগত জীবনের আলোচনার বাইরেও অভিনয়ের স্বীকৃতি অর্জন করেছেন এই অভিনেত্রী।
সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)
কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত