প্রিন্ট এর তারিখ : ২২ নভেম্বর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ২১ নভেম্বর ২০২৬
রামায়ণে রণবীরের মায়ের ভূমিকায় লারা দত্ত
সংবাদ দিগন্ত ||
রণবীর কাপুরের চেয়ে বয়সে মাত্র চার বছরের বড় অভিনেত্রী লারা দত্ত। অথচ বলিউডের আলোচিত সিনেমা ‘রামায়ণ’-এ রামের সৎমা কৈকেয়ীর চরিত্রে অভিনয় করেছেন তিনি। নিজের চেয়ে সামান্য ছোট সহশিল্পীর মায়ের চরিত্রে অভিনয় করতে কোনো দ্বিধা ছিল না বলে জানিয়েছেন ৪৮ বছর বয়সী এই অভিনেত্রী।বৃহস্পতিবার ১৯ নভেম্বর ভারতীয় সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমসের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। নিতেশ তিওয়ারি পরিচালিত এবং নমিত মালহোত্রা প্রযোজিত ‘রামায়ণ’ সিনেমায় কৈকেয়ীর মতো গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন লারা দত্ত। সম্প্রতি ভারতীয় সংবাদমাধ্যম নিউজ১৮-কে দেওয়া এক সাক্ষাৎকারে এ বিষয়ে কথা বলেন তিনি। লারা জানান, অভিনয়ের ক্ষেত্রে বয়সের ব্যবধান কিংবা প্রচলিত ধারণাকে তিনি গুরুত্ব দেন না। তাঁর মতে, বর্তমান সময়ের অভিনেতারা নির্দিষ্ট কোনো চরিত্রে অভিনয়ের ক্ষেত্রে আগের দিনের চিন্তাভাবনায় আটকে নেই। বরং চরিত্রগুলোকে পর্দায় যথাযথভাবে ফুটিয়ে তোলাই তাঁদের মূল লক্ষ্য। তাই রণবীর কাপুরের মায়ের চরিত্রে অভিনয় করতে তাঁর বিন্দুমাত্র দ্বিধা ছিল না। কৈকেয়ী চরিত্রের প্রস্তুতি নিয়েও বিস্তারিত কথা বলেছেন এই অভিনেত্রী।আরও পড়ুন,স্পর্শ বিতর্ক ও সংস্কৃতি নিয়ে সমালোচনা, দুই বিষয়ে কীর্তির ব্যাখ্যাতিনি জানান, পরিচালক নিতেশ তিওয়ারির সঙ্গে বসে চরিত্রটির পূর্ণাঙ্গ অতীত ও পটভূমি তৈরি করেছেন। সিনেমায় যেসব ঘটনা সরাসরি দেখানো হয়নি, সেগুলো নিয়েও আলোচনা করেছেন তাঁরা। কেন কৈকেয়ী দুটি বর চেয়েছিলেন, কোথায় রাজা দশরথ তাঁকে বর দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছিলেন, তাঁর পরিচয় ও শিকড় এসব বিষয় নিয়ে বিস্তারিত কাজ করেছেন পরিচালক ও অভিনেত্রী। লারার মতে, কৈকেয়ীর মতো শক্তিশালী চরিত্রে অভিনয়ের সুযোগ একজন শিল্পীর ক্যারিয়ারে খুব বেশি আসে না। তাই এমন সুযোগ কাজে লাগানো উচিত। এর আগে অক্ষয় কুমার অভিনীত ‘বেলবটম’ সিনেমায় ভারতের সাবেক প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর চরিত্রে অভিনয় করেছিলেন লারা দত্ত। তাঁর মতে, ঐতিহাসিক ও পরিচিত ব্যক্তিত্ব কিংবা গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করা যেকোনো শিল্পীর জন্যই বিশেষ সুযোগ। ‘রামায়ণ’ সিনেমায় রামের চরিত্রে অভিনয় করেছেন রণবীর কাপুর। সীতার ভূমিকায় সাই পল্লবী, রাবণের চরিত্রে যশ এবং লক্ষ্মণের ভূমিকায় রয়েছেন রবি দুবে। সিনেমাটির প্রথম পর্ব গত ৫ নভেম্বর প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে। দ্বিতীয় পর্ব ২০২৮ সালের দীপাবলিতে মুক্তির কথা রয়েছে।
সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)
কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত