প্রিন্ট এর তারিখ : ২১ নভেম্বর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ২০ নভেম্বর ২০২৬
কসবায় ফ্যামিলি কার্ড বাস্তবায়নে ৮৭ তথ্যসংগ্রহকারী ও ৭ সুপারভাইজারকে প্রশিক্ষণ
কসবা (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি: ||
ব্রাহ্মণবাড়িয়ার কসবায় ফ্যামিলি কার্ড বাস্তবায়নের লক্ষ্যে মাঠপর্যায়ে তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজারদের দুই দিনব্যাপী প্রশিক্ষণ শুরু হয়েছে। শুক্রবার (২০ নভেম্বর) কসবা সরকারি উচ্চ বিদ্যালয়ে উপজেলা প্রশাসন ও উপজেলা সমাজসেবা কার্যালয়ের আয়োজনে এ প্রশিক্ষণ কার্যক্রম শুরু হয়। প্রশিক্ষণ চলবে ২০ ও ২১ নভেম্বর পর্যন্ত। উপজেলা সমাজসেবা কার্যালয় সূত্রে জানা যায়, ফ্যামিলি কার্ড বাস্তবায়নের লক্ষ্যে উপজেলার সাতটি ইউনিয়নে মোট ৮৭ জন তথ্যসংগ্রহকারী ও ৭ জন সুপারভাইজারকে এ প্রশিক্ষণের আওতায় আনা হয়েছে। ইউনিয়নগুলো হলো মেহারী, কুটি, খাড়েরা, বিনাউটি, গোপীনাথপুর, কসবা পশ্চিম ও বাদৈর। প্রশিক্ষণ শেষে আগামী রবিবার থেকে সাতটি ইউনিয়নে একযোগে মাঠপর্যায়ে তথ্য সংগ্রহের কার্যক্রম শুরু হবে।আরও পড়ুন, গাজীপুরে নাশকতার অভিযোগে ১২ দিনে গ্রেপ্তার ৮০ এ কার্যক্রমের মাধ্যমে সংশ্লিষ্ট পরিবারগুলোর প্রয়োজনীয় তথ্য সংগ্রহ ও যাচাই-বাছাই করা হবে, যাতে ফ্যামিলি কার্ড বাস্তবায়নের কার্যক্রম সুষ্ঠু ও সুশৃঙ্খলভাবে সম্পন্ন করা যায়। প্রশিক্ষণে উপস্থিত ছিলেন সমাজসেবা অধিদপ্তর, ব্রাহ্মণবাড়িয়ার উপপরিচালক আবদুল কাইয়ুম, কসবা উপজেলা সমাজসেবা কর্মকর্তা আলমগীর মিয়া এবং ইউনিয়ন সমাজকর্মী সাহেদুল আলম শাহীনসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা। সংশ্লিষ্টরা জানান, মাঠপর্যায়ে সঠিক তথ্য সংগ্রহ ও নির্ভুলভাবে যাচাই-বাছাইয়ের মাধ্যমে ফ্যামিলি কার্ড বাস্তবায়নের কার্যক্রম এগিয়ে নেওয়াই এ প্রশিক্ষণের মূল উদ্দেশ্য।
সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)
কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত