প্রিন্ট এর তারিখ : ২০ নভেম্বর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ১৯ নভেম্বর ২০২৬
নভেম্বরের প্রথম ১৮ দিনে রেমিট্যান্স এলো ২১৩ কোটি ডলার
সংবাদ দিগন্ত ||
চলতি নভেম্বর মাসের প্রথম ১৮ দিনে দেশে ২১৩ কোটি ২০ লাখ মার্কিন ডলারের প্রবাসী আয় (রেমিট্যান্স) এসেছে। বাংলাদেশি মুদ্রায় যার পরিমাণ প্রায় ২৬ হাজার ৫২৮ কোটি ৮৪ লাখ টাকা (প্রতি ডলার ১২৪ টাকা হিসাবে)। গত বছরের একই সময়ে রেমিট্যান্স এসেছিল ১৯০ কোটি ৪০ লাখ ডলার। সে হিসাবে এক বছরের ব্যবধানে প্রবাসী আয় বেড়েছে ১২ শতাংশ। বাংলাদেশ ব্যাংকের সর্বশেষ তথ্য অনুযায়ী, গত ১৮ নভেম্বর এক দিনেই দেশে ৭ কোটি ৭০ লাখ ডলারের রেমিট্যান্স এসেছে। কেন্দ্রীয় ব্যাংকের তথ্য বলছে, চলতি ২০২৬-২৭ অর্থবছরের ১ জুলাই থেকে ১৮ নভেম্বর পর্যন্ত দেশে মোট ১ হাজার ৩৫৯ কোটি ৮০ লাখ ডলারের প্রবাসী আয় এসেছে। গত অর্থবছরের একই সময়ে এর পরিমাণ ছিল ১ হাজার ২০৫ কোটি ৩০ লাখ ডলার।আরও পড়ুন, আজ থেকে কার্যকর স্বর্ণের নতুন দামঅর্থাৎ, চলতি অর্থবছরের একই সময়ে গত বছরের তুলনায় রেমিট্যান্স প্রবাহ বেড়েছে ১২ দশমিক ৮ শতাংশ। অর্থনীতিবিদ ও সংশ্লিষ্টদের মতে, প্রবাসী আয়ের এই ধারাবাহিক প্রবৃদ্ধি দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ ও সরবরাহ বাড়াতে সহায়ক হচ্ছে। পাশাপাশি আমদানি ব্যয় মেটানো এবং সামগ্রিক অর্থনীতিতে স্বস্তি ফেরাতেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে প্রবাসীদের পাঠানো এই অর্থ। প্রবাসী আয়ের ধারাবাহিক ইতিবাচক প্রবাহ দেশের অর্থনীতির জন্য আশাব্যঞ্জক বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)
কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত