প্রিন্ট এর তারিখ : ২০ নভেম্বর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ১৯ নভেম্বর ২০২৬
বাসনে পুলিশের বিশেষ অভিযান, সন্ত্রাসবিরোধী ও অন্যান্য মামলায় গ্রেফতার ৬
মোঃ ফরিদ হোসেন ||
গাজীপুর মহানগরীর বাসন থানা পুলিশের বিশেষ অভিযানে বিভিন্ন মামলার মোট ৬ জন আসামিকে গ্রেফতার করা হয়েছে। বৃহস্পতিবার (১৯ নভেম্বর ২০২৬) পরিচালিত এ অভিযানে গ্রেফতারকৃতদের বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে। পুলিশ সূত্রে জানা যায়, সন্ত্রাসবিরোধী মামলার এজাহারনামীয় আসামি হিসেবে গ্রেফতার করা হয়েছে মোঃ নাহিদ সরকার (৩৩) ও মোঃ আপন (১৯)কে। এছাড়া সন্ত্রাসবিরোধী মামলার তদন্তে সন্দিগ্ধ আসামি হিসেবে গ্রেফতার করা হয়েছে মোঃ পাপ্পু ওরফে রাকিব হাসান রাব্বি (২৮) এবং মোঃ হেলিম (২১)কে। অন্যদিকে, পুলিশ আক্রান্ত মামলার তদন্তে সন্দিগ্ধ আসামি হিসেবে জাহিদ হাসান (২২) এবং সিআর মামলার ওয়ারেন্টভুক্ত আসামি হিসেবে মোঃ রাহিম (৩৮)কে গ্রেফতার করা হয়েছে।আরও পড়ুন, কাঁচপুরে যাত্রীবেশে বাসে আগুন, অল্পের জন্য প্রাণে বাঁচলেন যাত্রীরাগ্রেফতারকৃতদের মধ্যে মোঃ নাহিদ সরকার গাজীপুরের বাসন থানার ভোগড়া এলাকার বাসিন্দা। মোঃ আপন রংপুরের পীরগঞ্জ উপজেলার বাসিন্দা হলেও বর্তমানে বাসন থানাধীন ভোগড়া বাইপাস এলাকায় ভাড়াটিয়া হিসেবে বসবাস করতেন। মোঃ পাপ্পু ওরফে রাকিব হাসান রাব্বির বাড়ি বাসন থানার পালেরপাড়া এলাকায়। মোঃ হেলিমের বাড়ি গাজীপুর সদর থানার টাংকিরপাড় এলাকায়। জাহিদ হাসানের স্থায়ী বাড়ি গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলায় এবং তিনি বর্তমানে বাসন থানার ভোগড়া এলাকায় বসবাস করতেন। অপরদিকে, মোঃ রাহিম বাসন থানার চান্দনা এলাকার বাসিন্দা। পুলিশের বিশেষ অভিযানে গ্রেফতার হওয়া সর্বমোট ৬ জনকে প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।
সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)
কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত