প্রিন্ট এর তারিখ : ২০ নভেম্বর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ১৯ নভেম্বর ২০২৬
কানাইঘাট-জৈন্তাপুরে বিজিবির অভিযান, জব্দ ১২ লাখ টাকার পণ্য
সিলেট ব্যুরোচিফ ||
সিলেটের সীমান্ত এলাকায় পৃথক অভিযান চালিয়ে ১২ লাখ ৩৫ হাজার ৩৪২ টাকা মূল্যের ভারতীয় জিরা, গরু ও পাতার বিড়ি জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। জকিগঞ্জ ব্যাটালিয়ন (১৯ বিজিবি) এসব অভিযান পরিচালনা করে। বিজিবির পাঠানো তথ্য অনুযায়ী, ১৮ নভেম্বর ২০২৬ তারিখ দুপুর আনুমানিক ১টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে সুরাইঘাট বিওপির একটি বিশেষ আভিযানিক টহলদল কানাইঘাট উপজেলার বাদশাবাজার এলাকায় অভিযান চালায়। সীমান্ত থেকে প্রায় ৫০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে পরিচালিত এ অভিযানে মালিকবিহীন অবস্থায় ৬ লাখ ১২ হাজার টাকা মূল্যের ভারতীয় জিরা জব্দ করা হয়।আরও পড়ুন, লক্ষ্মীপুরের রায়পুরে নিষিদ্ধ ছাত্রলীগের ককটেল বিস্ফোরণ। এ ছাড়া ১৯ নভেম্বর রাতে জকিগঞ্জ ব্যাটালিয়নের অধীন জৈন্তাপুর ও লালাখাল বিওপির পৃথক টহলদল সিলেটের জৈন্তাপুর উপজেলায় অভিযান পরিচালনা করে। এ সময় মালিকবিহীন অবস্থায় ৬ লাখ ২৩ হাজার ৩৪২ টাকা মূল্যের ভারতীয় গরু ও পাতার বিড়ি জব্দ করা হয়। বিজিবির তথ্যমতে, তিনটি অভিযানে জব্দ করা পণ্যের সর্বমোট সিজার মূল্য ১২ লাখ ৩৫ হাজার ৩৪২ টাকা।জকিগঞ্জ ব্যাটালিয়ন জানিয়েছে, সীমান্ত সুরক্ষা নিশ্চিত করতে গোয়েন্দা তৎপরতা ও চোরাচালানবিরোধী অভিযান অব্যাহত রয়েছে। এসব অভিযানের অংশ হিসেবেই পণ্যগুলো জব্দ করা হয়েছে। জব্দ করা মালামাল কাস্টমস কর্তৃপক্ষের কাছে জমা দেওয়ার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে বলে বিজিবির পক্ষ থেকে জানানো হয়েছে।
সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)
কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত