প্রিন্ট এর তারিখ : ১৯ নভেম্বর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ১৯ নভেম্বর ২০২৬
অন্যের প্রযুক্তি নয়, নিজেদের তৈরি স্যাটেলাইট উৎক্ষেপণের ঘোষণা
সংবাদ দিগন্ত ||
আগামী তিন বছরের মধ্যে নিজেদের তৈরি স্যাটেলাইট মহাকাশে উৎক্ষেপণের পরিকল্পনার কথা জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেছেন, অন্যের প্রযুক্তির ওপর নির্ভর না করে দেশের তরুণদের উদ্ভাবনী শক্তি কাজে লাগিয়েই প্রযুক্তিগত অগ্রযাত্রা নিশ্চিত করতে চায় সরকার। বৃহস্পতিবার (১৯ নভেম্বর) লালমনিরহাটে অ্যাভিয়েশন অ্যান্ড অ্যারোস্পেস বিশ্ববিদ্যালয়, বাংলাদেশের আয়োজনে প্রথম জাতীয় অ্যারো-জিনিয়াস প্রতিযোগিতা ২০২৬-এর অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। প্রধানমন্ত্রী বলেন, বিজ্ঞানে পিছিয়ে থাকলে দেশ ও তরুণ সমাজও পিছিয়ে পড়বে। প্রযুক্তির এই যুগে তরুণদের আধুনিক সুযোগ-সুবিধা ও প্রয়োজনীয় সহযোগিতা দিতে পারলে তারা বৈশ্বিক উদ্ভাবনের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে সক্ষম হবে। যথাযথ সহযোগিতা পেলে তরুণরা আকাশও জয় করতে পারে বলে মন্তব্য করেন তিনি। আরও পড়ুন, এলিভেটেড এক্সপ্রেসওয়েতে রাজস্ব ভাগাভাগি নিয়ে নতুন প্রশ্নতারেক রহমান বলেন, ২০৩৪ সালের মধ্যে বাংলাদেশকে দক্ষিণ এশিয়ার এভিয়েশন হাবে পরিণত করার লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে সরকার। এ লক্ষ্য অর্জনে তরুণদের মেধা, দক্ষতা ও উদ্ভাবনী শক্তিকে কাজে লাগাতে হবে। উদ্ভাবনী উদ্যোগে অর্থায়নের বিষয়েও সরকারের পরিকল্পনার কথা তুলে ধরেন প্রধানমন্ত্রী। তিনি বলেন, অর্থসংকটের কারণে যেন কোনো উদ্ভাবন হারিয়ে না যায়, সে জন্য সরকার ৫০০ কোটি টাকার স্টার্টআপ ফান্ড বরাদ্দ রেখেছে। নিজস্ব প্রযুক্তিতে স্যাটেলাইট উৎক্ষেপণের পরিকল্পনা, তরুণদের গবেষণা ও উদ্ভাবনে সহায়তা এবং এভিয়েশন খাতের বিকাশের মাধ্যমে বাংলাদেশকে প্রযুক্তিনির্ভর উন্নয়নের পথে এগিয়ে নেওয়ার প্রত্যয়ও তুলে ধরেন তিনি।
সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)
কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত