প্রিন্ট এর তারিখ : ১৯ নভেম্বর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ১৮ নভেম্বর ২০২৬
বকশীগঞ্জ সীমান্তে বিজিবির অভিযানে প্রায় ১৬ লাখ টাকার ভারতীয় মদ উদ্ধার
মোঃ হারুন অর রশিদ ||
জামালপুরের বকশীগঞ্জে সীমান্তবর্তী এলাকা থেকে ১৬ লাখ ২৭ হাজার ৫০০ টাকা মূল্যের ১ হাজার ৮৫ বোতল ভারতীয় মদ জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এ ঘটনায় কাউকে আটক করা সম্ভব হয়নি। বুধবার (১৮ নভেম্বর) দুপুরে উপজেলার ধানুয়া কামালপুর ইউনিয়নের সীমান্তবর্তী বৈষ্ণবপাড়া এলাকায় এ অভিযান চালানো হয়।আরও পড়ুন, জাতীয় পর্যায়ে কৃতিত্ব অর্জনকারী সাতক্ষীরার ৩০ শিক্ষার্থীকে সংবর্ধনাজানা গেছে, জামালপুর ৩৫ বিজিবির গোয়েন্দা তথ্যের ভিত্তিতে সাতানীপাড়া বিওপির সদস্যরা বৈষ্ণবপাড়া এলাকায় অভিযান চালান। এ সময় একটি বাঁশঝাড়ের পাশে গর্ত থেকে পরিত্যক্ত অবস্থায় ১ হাজার ৮৫ বোতল ভারতীয় মদ উদ্ধার করা হয়। জামালপুর ৩৫ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল হাসানুর রহমান জানান, সীমান্তে নিয়মিত টহলের পাশাপাশি চোরাচালান ও মাদকবিরোধী অভিযান অব্যাহত রয়েছে। মদ উদ্ধারের ঘটনায় আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)
কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত