প্রিন্ট এর তারিখ : ১৯ নভেম্বর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ১৮ নভেম্বর ২০২৬
পূর্বাচলে তিন দিনের গ্লোবাল সোর্সিং এক্সপো শেষ
সংবাদ দিগন্ত ||
আন্তর্জাতিক সোর্সিং এক্সপোর সাফল্য শুধু অংশগ্রহণকারী প্রতিষ্ঠানের সংখ্যা দিয়ে নয়, বরং এর মাধ্যমে কতগুলো কার্যকর ব্যবসায়িক সম্পর্ক তৈরি হলো এবং সম্ভাব্য রপ্তানি আদেশ বাস্তব বাণিজ্যে রূপ নিল, তা দিয়েই মূল্যায়ন করতে হবে। তাই এক্সপোতে তৈরি হওয়া ব্যবসায়িক যোগাযোগের যথাযথ ফলোআপ নিশ্চিত করার আহ্বান জানিয়েছেন বাণিজ্য মন্ত্রণালয়ের সচিব শরফ উদ্দিন আহমদ চৌধুরী।মঙ্গলবার পূর্বাচলের বাংলাদেশ-চায়না ফ্রেন্ডশিপ এক্সিবিশন সেন্টারে তিন দিনব্যাপী গ্লোবাল সোর্সিং এক্সপো ২০২৬-এর সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। রপ্তানি উন্নয়ন ব্যুরো ও বাণিজ্য মন্ত্রণালয়ের উদ্যোগে ১৫ থেকে ১৭ নভেম্বর অনুষ্ঠিত হয় এ আয়োজন।বাণিজ্য সচিব বলেন, বাংলাদেশের উৎপাদন সক্ষমতা ও রপ্তানি পণ্যের বৈচিত্র্য বাড়ছে। এ অগ্রযাত্রা ধরে রাখতে পণ্যের গুণগত মান উন্নয়ন, রপ্তানি বহুমুখীকরণ, নতুন বাজার অনুসন্ধান এবং আন্তর্জাতিক ক্রেতাদের সঙ্গে দীর্ঘমেয়াদি ব্যবসায়িক সম্পর্ক গড়ে তুলতে হবে।তিনি আরও বলেন, আন্তর্জাতিক বাজারে প্রতিযোগিতায় টিকে থাকতে পণ্যের মান, আন্তর্জাতিক কমপ্লায়েন্স, আধুনিক প্রযুক্তির ব্যবহার, দক্ষ মানবসম্পদ ও উৎপাদনশীলতা বাড়ানো জরুরি। এ ধরনের আয়োজন ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তাদের আন্তর্জাতিক বাজারে প্রবেশের সুযোগ তৈরি করতে পারে।আরও পড়ুন,দেশে আবারও কমল সোনার দামএবারের এক্সপোতে ১৬১টি প্রতিষ্ঠান ২৪০টি স্টলের মাধ্যমে বাংলাদেশের ১২টি রপ্তানি খাতের পণ্য ও উৎপাদন সক্ষমতা তুলে ধরে। যুক্তরাষ্ট্র, ইউরোপ, এশিয়া ও মধ্যপ্রাচ্যসহ ১১টি দেশের বিদেশি ক্রেতা ও সোর্সিং প্রতিনিধিরা এতে অংশ নেন।তিন দিনের আয়োজনে ছিল চারটি বিশেষ সেমিনার, ক্রেতা-বিক্রেতাদের মধ্যে বি-টু-বি বৈঠক, কারখানা পরিদর্শন, নেটওয়ার্কিং ডিনার ও ফ্যাশন শো। পাশাপাশি ১২টি রপ্তানি খাত থেকে নির্বাচিত প্রতিষ্ঠানগুলোকে দেওয়া হয় বেস্ট স্টল অ্যাওয়ার্ড।অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রপ্তানি উন্নয়ন ব্যুরোর ভাইস চেয়ারম্যান ও প্রধান নির্বাহী মোহাম্মদ হাসান আরিফ। সমাপনী অনুষ্ঠানে আগামী ৮ নভেম্বর ২০২৭ তৃতীয় গ্লোবাল সোর্সিং এক্সপো ঢাকা আয়োজনের তারিখও ঘোষণা করা হয়।আয়োজকদের প্রত্যাশা, এ ধরনের উদ্যোগের মাধ্যমে তৈরি হওয়া আন্তর্জাতিক যোগাযোগ বাংলাদেশের রপ্তানি সম্প্রসারণ এবং নতুন বাজার সৃষ্টিতে ভূমিকা রাখবে।
সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)
কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত