প্রিন্ট এর তারিখ : ২২ নভেম্বর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ১৮ নভেম্বর ২০২৬
গাজীপুরে পোশাক শ্রমিক-পুলিশের সংঘর্ষ, গাড়িতে আগুন
মোঃ ফরিদ হোসেন ||
গাজীপুরের মালেকের বাড়ি এলাকায় পোশাক শ্রমিকদের সঙ্গে পুলিশের সংঘর্ষের ঘটনা ঘটেছে। বুধবার (১৮ নভেম্বর) সকালে এ সংঘর্ষের সময় ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে একটি গাড়িতে আগুন দেওয়ার ঘটনা ঘটে। এতে পুরো এলাকায় উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হয়। সংঘর্ষের পর ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। ফলে মহাসড়কের উভয় পাশে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। এতে চরম দুর্ভোগে পড়েন যাত্রী, পরিবহন শ্রমিক ও সাধারণ পথচারীরা। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ঘটনাস্থলে পুলিশ টিয়ারশেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে।আরও পড়ুন,কসবায় কৃষিজমির মাটি কাটায় ৫০ হাজার টাকা জরিমান এ সময় শ্রমিকদের সঙ্গে পুলিশের ধাওয়া-পাল্টাধাওয়ার ঘটনাও ঘটে বলে জানা গেছে। সংঘর্ষ ও গাড়িতে আগুন দেওয়ার ঘটনায় এলাকায় আতঙ্ক ও উত্তেজনা ছড়িয়ে পড়ে। পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং মহাসড়কে যান চলাচল সচল করতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা তৎপর রয়েছেন। তবে শ্রমিকদের সঙ্গে পুলিশের সংঘর্ষের সূত্রপাত কী কারণে এবং এ ঘটনায় কেউ হতাহত হয়েছেন কি না, তা তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি। এদিকে মহাসড়কে যান চলাচল স্বাভাবিক করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দ্রুত কার্যকর পদক্ষেপ কামনা করেছেন ভুক্তভোগী যাত্রী ও স্থানীয়রা।
সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)
কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত