প্রিন্ট এর তারিখ : ১৮ নভেম্বর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ১৭ নভেম্বর ২০২৬
দিরাইয়ে আল্লামা নুরুল ইসলাম খানের সুস্থতা কামনায় দোয়া মাহফিল
গোলাম জিলানী ||
কেন্দ্রীয় জমিয়তে উলামায়ে ইসলামের অন্যতম উপদেষ্টা, সুনামগঞ্জের অভিভাবক, উস্তাদুল আসাতিজা ও শায়খুল হাদিস আল্লামা নুরুল ইসলাম খান সাহেব হুজুরের দ্রুত সুস্থতা ও রোগমুক্তি কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১৭ নভেম্বর) দিরাই উপজেলা জমিয়তে উলামায়ে ইসলামের উদ্যোগে আয়োজিত এ দোয়া মাহফিলে স্থানীয় জমিয়ত, যুব জমিয়ত ও ছাত্র জমিয়তের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। দোয়া মাহফিলে আল্লামা নুরুল ইসলাম খান সাহেব হুজুরের সুস্থতা, নেক হায়াত ও রোগমুক্তি কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। একই সঙ্গে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর শান্তি ও কল্যাণ কামনা করা হয়। এ সময় উপস্থিত ছিলেন—মাওলানা হুসাইন আহমদ চান্দিপুরি, উপদেষ্টা দিরাই উপজেলা জমিয়ত; মাওলানা শায়খ মুহি উদ্দিন কাসিমি, সভাপতি দিরাই উপজেলা জমিয়ত; মাওলানা গিয়াস উদ্দিন ও মাওলানা হাবিবুর রহমান, সহ-সভাপতি; মাওলানা মুখতার হোসেন চৌধুরী, সাধারণ সম্পাদক; জমিয়ত নেতা মাওলানা খলিলুর রহমান, মাওলানা আব্দুল মুকিত, মাওলানা শিহাব আহমদ ও মাওলানা বশির আহমদ।আরও পড়ুন, মাদারগঞ্জে গুনারীতলা নতুন ডাকঘরের আনুষ্ঠানিক উদ্বোধনএ ছাড়া উপস্থিত ছিলেন সুনামগঞ্জ জেলা যুব জমিয়তের সাধারণ সম্পাদক ওবায়দুল হক চৌধুরী, দিরাই উপজেলা যুব জমিয়তের যুব বিষয়ক সম্পাদক মাওলানা শাব্বির আহমদ সরদার, তাড়ল ইউনিয়ন জমিয়তের সভাপতি মাওলানা আজমল হোসেন, দিরাই উপজেলা জমিয়তের ছাত্র বিষয়ক সম্পাদক মাওলানা সালেহ মুছা, দিরাই উপজেলা যুব জমিয়তের সাধারণ সম্পাদক মাওলানা জাবির আল হাসান, দিরাই পৌর যুব জমিয়তের সাধারণ সম্পাদক খলিলুর রহমান সাদী, দিরাই উপজেলা ছাত্র জমিয়তের সভাপতি এম হাসান আহমদ চৌধুরী, সহ-সভাপতি জুনাইদ খান, সাধারণ সম্পাদক কয়েছ আহমদ তালুকদার, উপজেলা ছাত্র জমিয়তের সদস্য দিলোয়ার হোসাইনসহ জমিয়ত, যুব জমিয়ত ও ছাত্র জমিয়তের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ। দোয়া মাহফিলে বক্তারা আল্লামা নুরুল ইসলাম খান সাহেব হুজুরের দ্রুত সুস্থতার জন্য সকলের কাছে দোয়া কামনা করেন।
সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)
কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত