প্রিন্ট এর তারিখ : ১৮ নভেম্বর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ১৭ নভেম্বর ২০২৬
মাদারগঞ্জে গুনারীতলা নতুন ডাকঘরের আনুষ্ঠানিক উদ্বোধন
মোঃ মাইদুল ইসলাম সুমন ||
জামালপুরের মাদারগঞ্জ উপজেলার ৩নং গুনারীতলা ইউনিয়নে আধুনিক ডাকসেবা পৌঁছে দেওয়ার লক্ষ্যে নতুন ডাকঘরের (পোস্ট অফিস কোড- ২০১০) আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে। মঙ্গলবার (১৭ নভেম্বর) ১১টায় এক সংক্ষিপ্ত অনুষ্ঠানের মাধ্যমে এই ডাকঘরটির কার্যক্রম শুরু হয়। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সুদীপ ঘোষ,ডেপুটি পোষ্ট মাস্টার জেনারেল, বিভাগীয় পোষ্ট অফিস জামালপুর। এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন - জামালপুর দক্ষিণ উপ বিভাগের পরিদর্শক মো: শাহ আলম, মেলান্দহ উপজেলা পোষ্ট মাস্টার মিসেস হাফিজা আক্তার, সভাপতিত্ব করেন- দাতা পরিবারের সদস্য অব: সার্জেন্ট মো: মতিউর রহমান। আরো উপস্থিত ছিলেন নিশ্চিতপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো: আমিনুর ইসলাম, মাদারগঞ্জ উপজেলা বিএনপির সহ-সভাপতি মো: জিল্লুর রহমান, গুনারীতলা বাজারের বিশিষ্ট পল্লী চিকিৎসক জহুরুল ইসলম সহ আরো অনেকেই। গুনারীতলা স্থানীয় ও গণ্যমান্য ব্যক্তিবর্গ।অনুষ্ঠান পরিচালনা করেন নওরোজ ইসলাম পোষ্টম্যান, মাদারগঞ্জ উপজেলা পোষ্ট অফিস-২০৪০। আরও পড়ুন, সখীপুরে সাংবাদিক নামধারী চাঁদাবাজদের বিচার ও মাদকসেবীদের গ্রেফতার দাবিতে মানববন্ধনসংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরে গুনারীতলা ইউনিয়ন ও এর আশপাশের এলাকার বাসিন্দাদের জরুরি চিঠিপত্র, পার্সেল, সঞ্চয়পত্র এবং সরকারি-বেসরকারি বিভিন্ন দাপ্তরিক নথিপত্র আদান-প্রদানের জন্য উপজেলা সদর বা দূরবর্তী ডাকঘরে যেতে হতো। নতুন এই ডাকঘরটি চালু হওয়ায় স্থানীয় বাসিন্দাদের সময় ও যাতায়াত খরচ উভয়ই সাশ্রয় হবে। অনুষ্ঠানে বক্তারা বলেন, বর্তমান সময়ের চাহিদা অনুযায়ী ডাক বিভাগকে আধুনিক ও ডিজিটাল সেবার আওতায় আনা হচ্ছে। নতুন এই ডাকঘরের মাধ্যমে সাধারণ মানুষ চিঠিপত্র আদান-প্রদানের পাশাপাশি ডাক জীবন বীমা, সঞ্চয় ব্যাংক, ইলেকট্রনিক মানি অর্ডার এবং জরুরি কুরিয়ার বা স্পিডপোস্ট সেবা বাংলাদেশ ডাক বিভাগ থেকে সরাসরি গ্রহণ করতে পারবেন। উদ্বোধন শেষে ডাকঘরের সার্বিক সাফল্য ও এলাকার উন্নতি কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত পরিচালনা করা হয়।
সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)
কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত