প্রিন্ট এর তারিখ : ১৮ নভেম্বর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ১৭ নভেম্বর ২০২৬
বাসনে পুলিশের বিশেষ অভিযান, বিভিন্ন মামলায় গ্রেপ্তার ১৩
মোঃ ফরিদ হোসেন ||
গাজীপুর মহানগর পুলিশের (জিএমপি) বাসন থানা পুলিশের বিশেষ অভিযানে বিভিন্ন মামলায় ১৩ জনকে গ্রেপ্তার করা হয়েছে। মঙ্গলবার (১৭ নভেম্বর) পরিচালিত এ অভিযানে সন্ত্রাসবিরোধী মামলা, পুলিশ আক্রান্তের মামলা, গাড়ি চুরি, সিআর মামলার ওয়ারেন্ট এবং জিএমপি প্রসিকিউশন অধ্যাদেশের আওতায় তাদের গ্রেপ্তার করা হয়। পুলিশ সূত্রে জানা গেছে, গ্রেপ্তার ব্যক্তিদের মধ্যে সন্ত্রাসবিরোধী মামলার তদন্তে সন্দেহভাজন পাঁচজন, পুলিশ আক্রান্তের মামলার তদন্তে সন্দেহভাজন একজন, গাড়ি চুরি মামলার এজাহারনামীয় চারজন, সিআর মামলার ওয়ারেন্টভুক্ত একজন এবং জিএমপি প্রসিকিউশন অধ্যাদেশের আওতায় দুজন রয়েছেন। গ্রেপ্তার ব্যক্তিরা হলেন—মো. মাসুম (৩৫), মো. আশরাফুজ্জামান মোহন (৩৮), মো. রাসেল (২৫), মো. রোকেল মিয়া (২৩), মো. হেলাল (২৩), মো. কিসমত আলী (৩১), মো. সেলিম রেজা (২৭), মো. রানা (২৫), মো. বাবুল মিয়া (৪০), মো. মোখলেছ (৪৫), মো. ফাহিম খান (২৮), মো. আব্দুল্লাহ (২২) ও মো. মাজহারুল ইসলাম (৩৭)।আরও পড়ুন, কেশবপুরের সাতবাড়িয়া ইউনিয়নে ফ্যামিলি কার্ড কার্যক্রমের উদ্বোধনপুলিশের দেওয়া তথ্য অনুযায়ী, গ্রেপ্তার ব্যক্তিদের স্থায়ী ঠিকানা গাজীপুরসহ দেশের বিভিন্ন জেলায়। তাঁদের মধ্যে কয়েকজন বিভিন্ন এলাকায় ভাড়া বাসায় বসবাস করতেন। গাড়ি চুরি মামলায় গ্রেপ্তার চারজনের মধ্যে একজন চালক ও একজন হেলপার হিসেবে কাজ করতেন। পুলিশ জানায়, বিশেষ অভিযানে গ্রেপ্তার হওয়া ১৩ জনকে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য আদালতে পাঠানো হয়েছে। গাজীপুর মহানগর পুলিশের বাসন থানা পুলিশ জানিয়েছে, অপরাধ দমনে এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এ ধরনের বিশেষ অভিযান অব্যাহত থাকবে।
সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)
কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত