প্রিন্ট এর তারিখ : ১৭ নভেম্বর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ১৭ নভেম্বর ২০২৬
কেশবপুরে ৩,২৩০ কৃষকের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ
জয় কুমার রায় ||
যশোরের কেশবপুরে ২০২৬-২৭ অর্থবছরে কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় সরিষা ও মসুর ডালের আবাদ ও উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে ৩ হাজার ২৩০ জন ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মাঝে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণ করা হয়েছে। মঙ্গলবার সকালে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে উপজেলা পরিষদ চত্বরে এই বিতরণ কার্যক্রমের উদ্বোধন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কৃষকদের হাতে বীজ ও সার তুলে দেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) আনোয়ার হোসেন। উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ আব্দুল্লাহ আল মামুনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা সুদীপ বিশ্বাস, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আলমগীর কবির বিশ্বাস, পৌর জামায়াতে ইসলামীর আমীর প্রভাষক জাকির হোসেন, উপজেলা নাগরিক পার্টির আহ্বায়ক সম্রাট হোসেন এবং কেশবপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক রুহুল কুদ্দুসসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।আরও পড়ুন, অপরাধ নিয়ন্ত্রণে তৎপরতা বাড়ানোর নির্দেশ সিএমপি কমিশনারেরউপজেলা কৃষি অফিস সূত্রে জানা গেছে, প্রণোদনা কর্মসূচির আওতায় উপজেলার বিভিন্ন গ্রামের ৩ হাজার ২০০ জন কৃষকের প্রত্যেককে ১ কেজি সরিষার বীজ, ১০ কেজি ডিএপি ও ১০ কেজি এমওপি সার এবং ৩০ জন কৃষকের প্রত্যেককে ৫ কেজি মসুর ডালের বীজ, ১০ কেজি ডিএপি ও ৫ কেজি এমওপি সার প্রদান করা হয়েছে। অনুষ্ঠানে উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ আব্দুল্লাহ আল মামুন জানান, চলতি রবি মৌসুমে কেশবপুর উপজেলায় ১ হাজার ৫০ হেক্টর জমিতে বিভিন্ন প্রকার সবজি আবাদের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। এ ছাড়া ৮৫ হেক্টর ভুট্টা, ৮২ হেক্টর পেঁয়াজ, ৫০ হেক্টর আলু, ৩৫ হেক্টর রসুন, ৩০ হেক্টর মরিচ, ২৩ হেক্টর সরিষা এবং ২০ হেক্টর জমিতে মসুর ডাল চাষের লক্ষ্যমাত্রা রয়েছে। তিনি আরও জানান, এ বছর উপজেলায় ৫টি উন্নত জাতের সরিষার আবাদ হচ্ছে। আবহাওয়া অনুকূলে থাকলে ফসলের আশাতীত ফলন হবে এবং কৃষকরা আর্থিকভাবে লাভবান হবেন বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)
কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত