প্রিন্ট এর তারিখ : ১৭ নভেম্বর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ১৭ নভেম্বর ২০২৬
সাংবাদিক তারেকুজ্জামান খানের আশু রোগমুক্তি কামনায় জেলা সাংবাদিক ফোরামের বিবৃতি
শেখ আমিনুর হোসেন ||
দৈনিক সাতক্ষীরার সকাল পত্রিকার প্রকাশক ও সম্পাদক, সাতক্ষীরা প্রেসক্লাবের সদস্য এবং পলাশপোল খানপাড়া জামে মসজিদের সাধারণ সম্পাদক তারেকুজ্জামান খান পায়ে গুরুতর আঘাত পেয়ে বর্তমানে নিজ বাড়িতে চিকিৎসাধীন রয়েছেন। তাঁর দ্রুত সুস্থতা ও আশু রোগমুক্তি কামনা করে বিবৃতি দিয়েছেন সাতক্ষীরা জেলা সাংবাদিক ফোরামের নেতৃবৃন্দ। জানা গেছে, গত ১২ নভেম্বর ২০২৬ সকালে বাসা থেকে বের হওয়ার সময় সিঁড়ি থেকে পড়ে গিয়ে বাম পায়ে প্রচণ্ড আঘাত পান সাংবাদিক তারেকুজ্জামান খান। পরে তাঁকে চিকিৎসকের শরণাপন্ন করা হয়। বর্তমানে তিনি চিকিৎসক ডা. আসিফ আহমেদের তত্ত্বাবধানে চিকিৎসাধীন রয়েছেন। চিকিৎসক তাঁকে নিজ বাড়িতে এক মাসের পূর্ণ বিশ্রামে থাকার পরামর্শ দিয়েছেন।আরও পড়ুন, কালিগঞ্জে বিএনপি শক্তিশালী করতে ঐক্যের আহ্বান কাজী আলাউদ্দিনেরএদিকে, তাঁর দ্রুত আরোগ্য কামনা করে সাতক্ষীরা জেলা সাংবাদিক ফোরাম (রেজিঃ নং ৫৮৩/০৪)-এর পক্ষ থেকে বিবৃতি দেওয়া হয়েছে। বিবৃতিতে সংগঠনের নেতৃবৃন্দ তাঁর শারীরিক অবস্থার উন্নতি ও দ্রুত সুস্থতা কামনা করেন। একই সঙ্গে তাঁরা তাঁর সুস্থতার জন্য মহান আল্লাহর কাছে দোয়া প্রার্থনা করেন। বিবৃতিদাতারা হলেন সাতক্ষীরা জেলা সাংবাদিক ফোরামের সভাপতি মো. শহিদুল ইসলাম, সাধারণ সম্পাদক শেখ আমিনুর হোসেন, সিনিয়র সহসভাপতি মোশাররফ হোসেন আব্বাস, যুগ্ম সম্পাদক শেখ বেলাল হোসেন, সাংগঠনিক সম্পাদক মো. হেলাল উদ্দীন, অর্থ সম্পাদক মোতাহার নেওয়াজ মিনাল, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক মাহফিজুল ইসলাম আক্কাজ এবং কার্যনির্বাহী সদস্য আনিছুর রহমান তাজু, আরীফ মাহমুদ, মো. আব্দুল মতিন, মো. জিয়াউর রহমান জিয়া ও এএইচএম তুমু। উল্লেখ্য, সাংবাদিক তারেকুজ্জামান খান তাঁর দ্রুত সুস্থতার জন্য সহকর্মী, শুভাকাঙ্ক্ষী ও সর্বস্তরের মানুষের কাছে দোয়া চেয়েছেন।
সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)
কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত