প্রিন্ট এর তারিখ : ১৭ নভেম্বর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ১৭ নভেম্বর ২০২৬
বিশাল জনসভার পাশাপাশি ‘আলোকিত লালমনিরহাট’ অনুষ্ঠানে যোগ দেবেন প্রধানমন্ত্রী
সংবাদ দিগন্ত ||
উত্তরের সীমান্তঘেঁষা জেলা লালমনিরহাটে আগামী ১৯ নভেম্বর সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। দীর্ঘ ২১ বছর পর সরকারপ্রধানের এই আগমনকে কেন্দ্র করে লালমনিরহাটসহ আশপাশের পুরো অঞ্চলে উৎসবের আমেজ বিরাজ করছে। জেলার সার্বিক উন্নয়নে প্রধানমন্ত্রী যুগান্তকারী কোনো ঘোষণা দেবেনএমনটাই প্রত্যাশা করছেন স্থানীয় বাসিন্দারা। দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলু জানিয়েছেন, লালমনিরহাটবাসীর জন্য এই সফর অত্যন্ত গুরুত্বপূর্ণ। আরও পড়ুন,দক্ষ ও মানবিক নাগরিক গড়তে শিক্ষার্থীদের প্রতি প্রধানমন্ত্রীর আহ্বানসফর ঘিরে জেলা শহরের মিশনমোড়সহ আশপাশের সড়কগুলোতে নতুন করে রঙ করা এবং আইল্যান্ড সাজানোর কাজ চলছে পুরোদমে। অন্যদিকে, কালেক্টরেট মাঠে বিশাল প্যান্ডেল তৈরির কর্মযজ্ঞ চলছে এবং নেতাকর্মীদের মাঝে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা যাচ্ছে। নির্ধারিত সূচি অনুযায়ী, ১৯ নভেম্বর সকালে লালমনিরহাটে পৌঁছে প্রধানমন্ত্রী প্রথমে অ্যাভিয়েশন অ্যান্ড অ্যারোস্পেস বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস পরিদর্শন করবেন। এরপর মহেন্দ্রনগর পানি নিষ্কাশন মডেল খাল খনন কর্মসূচির উদ্বোধন শেষে একটি বিশাল জনসভায় অংশ নেবেন। পরবর্তীতে জেলা শহরের কালেক্টরেট মাঠে সামাজিক উন্নয়নমূলক উদ্যোগ ‘আলোকিত লালমনিরহাট’-এর বিশেষ অনুষ্ঠানেও যোগ দেবেন সরকারপ্রধান
সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)
কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত