প্রিন্ট এর তারিখ : ১৭ নভেম্বর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ১৬ নভেম্বর ২০২৬
আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে থাকার স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য ‘বাস্তবতাবিবর্জিত’
সংবাদ দিগন্ত ||
গোপালগঞ্জসহ দেশের সামগ্রিক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে তীব্র সমালোচনা করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতা নাসীরুদ্দীন পাটওয়ারী। সোমবার (১৬ নভেম্বর) নিজের ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে তিনি দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে বলে স্বরাষ্ট্রমন্ত্রীর দেওয়া বক্তব্যকে ‘বাস্তবতাবিবর্জিত’ বলে অভিহিত করেছেন। নাসীরুদ্দীন পাটওয়ারীর বক্তব্য অনুযায়ী, দেশের ৬৪ জেলার মধ্যে কেবল খুলনা, কুষ্টিয়া ও গোপালগঞ্জের চিত্র পর্যালোচনা করলেই বাস্তব পরিস্থিতি স্পষ্ট হয়ে ওঠে। ফেসবুক পোস্টে পাটওয়ারী দাবি করেন, খুলনায় চাঁদাবাজি ও নিরাপত্তাহীনতার কারণে ব্যবসায়ীরা শহর ছাড়ছেন এবং চিকিৎসকরা রাস্তায় নামছেন। সেখানে গত সাড়ে ১০ মাসে ৭৭টি হত্যাকাণ্ড এবং ৮ থানায় ১৮১ জন সন্ত্রাসী সক্রিয় থাকার কথা উল্লেখ করেন তিনি।আরও পড়ুন,পেছনের দরজায় ক্ষমতায় ফেরার স্বপ্ন সফল হবে না: রিজভীএছাড়া কুষ্টিয়ায় মাদকবিরোধী অভিযানে আটক ছাত্রদল নেতাকে পুলিশের ওপর হামলা চালিয়ে ছিনিয়ে নেওয়ার ঘটনাও তিনি সামনে আনেন। অন্যদিকে, গোপালগঞ্জে নিষিদ্ধ আওয়ামী লীগের সশস্ত্র মিছিল, বিএনপি কার্যালয়ে অগ্নিসংযোগ, প্রধানমন্ত্রীর ছবি পদদলিত করা, জুলাই স্মৃতিস্তম্ভ ভাঙচুর, প্রেস ক্লাবে পেট্রল বোমা নিক্ষেপ এবং পুলিশ কর্মকর্তাকে কুপিয়ে আহত করার মতো ঘটনার পরও দেড় হাজার পুলিশ ও বিজিবি মোতায়েন করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসেনি বলে তিনি উল্লেখ করেন।স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্যের সমালোচনা করে নাসীরুদ্দীন পাটওয়ারী জর্জ অরওয়েলের বিখ্যাত ‘১৯৮৪’ উপন্যাসের ‘মিনিস্ট্রি অব ট্রুথ’-এর উদাহরণ টানেন। তার ভাষ্যমতে, স্বরাষ্ট্রমন্ত্রী অপরাধ নিয়ন্ত্রণে ব্যর্থ হয়ে এখন রাষ্ট্রের সুবিধামতো বাস্তবতার বয়ান নিয়ন্ত্রণে ব্যস্ত রয়েছেন এবং কল্পকাহিনির সেই ধারণাটিকে সরকারি কর্মপরিকল্পনা হিসেবে বাস্তবায়ন করছেন।
সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)
কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত