প্রিন্ট এর তারিখ : ১৭ নভেম্বর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ১৬ নভেম্বর ২০২৬
কসবায় ২ হাজার ৪০০ কৃষকের মাঝে বিনামূল্যে বীজ-সার বিতরণ
শরিফুল ইসলাম ||
ব্রাহ্মণবাড়িয়ার কসবায় কৃষি উৎপাদন বৃদ্ধি ও ক্ষুদ্র এবং প্রান্তিক কৃষকদের সহায়তায় ২ হাজার ৪০০ কৃষকের মাঝে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণ করা হয়েছে। সোমবার (১৬ নভেম্বর) আয়োজিত এ কর্মসূচির মাধ্যমে নির্বাচিত কৃষকদের মধ্যে সরকারি কৃষি প্রণোদনার আওতায় এসব বীজ ও সার বিতরণ করা হয়।এ সময় উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. ছামিউল ইসলাম বলেন, সরকার কৃষকদের কৃষি উৎপাদনে উৎসাহিত করতে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার দিচ্ছে। এসব কৃষি উপকরণ যেন প্রকৃত ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের কাছে পৌঁছায়, তা নিশ্চিত করতে প্রশাসন সতর্ক রয়েছে।তিনি আরও বলেন, সরকারি বরাদ্দের বীজ ও সার কোনোভাবেই বিক্রি করা যাবে না।আরও পড়ুন,সিট বাণিজ্য, পরীক্ষা-নিরীক্ষা ও ওষুধের নামে পদে পদে অর্থ আদায়ের গুরুতর অভিযোগকেউ এসব কৃষি উপকরণ বিক্রির চেষ্টা করলে তার বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেওশরিফুল ইসলাময়া হবে।উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, কৃষকদের মাঝে সরকারি সহায়তা যথাযথভাবে পৌঁছে দেওয়া এবং কৃষি উৎপাদন বৃদ্ধিতে এ ধরনের প্রণোদনা কর্মসূচি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। পাশাপাশি বিতরণ করা বীজ ও সার নির্ধারিত কৃষিকাজে ব্যবহার হচ্ছে কি না, সে বিষয়েও নজরদারি রাখা হবে।সরকারি কৃষি সহায়তা প্রকৃত কৃষকের হাতে পৌঁছানো এবং কৃষি উৎপাদন বৃদ্ধিতে এ উদ্যোগ ভূমিকা রাখবে বলে সংশ্লিষ্টরা আশা করছেন।
সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)
কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত