প্রিন্ট এর তারিখ : ১৭ নভেম্বর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ১৬ নভেম্বর ২০২৬
নিখোঁজ পাইলট রন আরাদের সন্ধানে ইরানের দুই শীর্ষ কর্মকর্তাকে অপহরণ করেছিল মোসাদ
সংবাদ দিগন্ত ||
১৯৮৬ সালে লেবাননে বিমান হামলার সময় নিখোঁজ হওয়া ইসরায়েলি পাইলট রন আরাদের সন্ধানে কয়েক দশক ধরে পরিচালিত গোপন অভিযানের অংশ হিসেবে ইরানের দুই শীর্ষ সামরিক কর্মকর্তাকে অপহরণ ও নির্যাতন করেছিল ইসরায়েলি গোয়েন্দা সংস্থা মোসাদ। যুক্তরাষ্ট্রের প্রভাবশালী সংবাদমাধ্যম ‘নিউইয়র্ক টাইমস’-এর এক অনুসন্ধানী প্রতিবেদনের বরাতে মিডল ইস্ট আই এই চাঞ্চল্যকর তথ্য প্রকাশ করেছে। প্রতিবেদনে বলা হয়েছে, ২০০৬ সালের ডিসেম্বরে তুরস্কের ইস্তাম্বুলের একটি হোটেল থেকে ইরানের আইআরজিসি কুদস ফোর্সের সাবেক জেনারেল ও উপপ্রতিরক্ষামন্ত্রী আলিরেজা আসগারিকে মাদক প্রয়োগ করে অপহরণ করে মোসাদ। নিখোঁজ পাইলট রন আরাদ সম্পর্কে তার কাছে তথ্য রয়েছে এমন ধারণা থেকে তাকে কয়েক সপ্তাহ ধরে ভয়াবহ নির্যাতন করা হয়। তবে কোনো তথ্য না পাওয়া সত্ত্বেও পরবর্তীতে তাকে হত্যা করে মরদেহ কৃষ্ণসাগরে ফেলে দেওয়া হয়।আরও পড়ুন,মার্কিন রাজনীতিতে নতুন সমীকরণ, প্রেসিডেন্ট প্রার্থী হিসেবে আলোচনায় ওকাসিওপরবর্তীতে ২০২১ সালে সিরিয়ার দামেস্ক থেকে আইআরজিসির আরেক কমান্ডার জেনারেল আবদুল্লাহ সাবেরিকে সকালে দৌড়ানোর সময় ফ্রিজের বাক্সে ভরে অপহরণ করা হয়। দীর্ঘ জিজ্ঞাসাবাদ ও নির্যাতনের পর তার কাছ থেকেও কোনো তথ্য না পেয়ে পরিচয় গোপন রাখতে দক্ষিণ আফ্রিকার জোহানেসবার্গে জীবিত অবস্থায় ফেলে আসা হয়। এছাড়া ২০২৫ সালের ডিসেম্বরে লেবাননের সাবেক নিরাপত্তা কর্মকর্তা আহমদ শুকরকেও ইসরায়েলি এজেন্টরা অপহরণ করেছে বলে অভিযোগ রয়েছে। ইরান ও হিজবুল্লাহর যৌথ তদন্ত অনুযায়ী, ১৯৮৮ সালে পূর্ব লেবাননের নবি চিত গ্রামে রন আরাদের মৃত্যু হয়েছিল। তার মরদেহের সন্ধানে চলতি বছরের ৬ ও ৭ মার্চ নবি চিত গ্রামে ৪০টির বেশি বিমান হামলা চালায় ইসরায়েল, যাতে অন্তত ৪১ জন নিহত হলেও পাইলটের দেহাবশেষ মেলেনি। উল্লেখ্য, চলতি বছরের মার্চ থেকে সেপ্টেম্বরের শুরু পর্যন্ত লেবাননে ইসরায়েলি হামলায় অন্তত ৪ হাজার ৩৫৮ জন প্রাণ হারিয়েছেন।
সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)
কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত