প্রিন্ট এর তারিখ : ১৭ নভেম্বর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ১৬ নভেম্বর ২০২৬
ভিত্তিহীন তথ্যের তীব্র প্রতিবাদ জানিয়ে বক্তব্য দিয়েছে ভার্জিনিয়ার প্রতিনিধি দলও
সংবাদ দিগন্ত ||
ব্রাজিলিয়ান ফুটবলের দুই বড় তারকা নেইমার জুনিয়র ও ভিনিসিয়ুস জুনিয়রকে ঘিরে নতুন করে শুরু হয়েছে নানা আলোচনা। ভিনিসিয়ুসের সাবেক প্রেমিকা ও ব্রাজিলের জনপ্রিয় ইনফ্লুয়েন্সার ভার্জিনিয়া ফনসেকার সঙ্গে নেইমারের ঘনিষ্ঠতা ও চুম্বনের গুঞ্জন ছড়িয়ে পড়েছে দেশটির গণমাধ্যমে। ব্রাজিলের সংবাদমাধ্যম ‘মেত্রোপোলেস’-এর সাংবাদিক ফাবিয়া অলিভেইরার এক প্রতিবেদনে দাবি করা হয়, গত ৬ নভেম্বর সাও পাওলোতে ফর্মুলা ওয়ান গ্রাঁ প্রির আগের একটি ব্যক্তিগত অনুষ্ঠানে দুজনকে বেশ ঘনিষ্ঠ অবস্থায় দেখা গেছে। তবে সংবাদ প্রকাশের পরপরই বিষয়টি সরাসরি অস্বীকার করেছেন নেইমার ও ভার্জিনিয়া উভয়েই। সামাজিক যোগাযোগমাধ্যমে নিজের ক্ষোভ প্রকাশ করে নেইমার লিখেছেন, ‘এমনটা করো না, বন্ধু। আমি এখন খুব শান্তিতে ও আনন্দে আছি। আরও পড়ুন,সাত ইনিংসে ৫১৫ রান, বাংলাদেশের নতুন ব্যাটিং বিস্ময়আমাকে অর্থহীন কোনো বিতর্কে জড়িও না।’ তিনি আরও বলেন, মানুষ বাস্তবতার চেয়ে কেবল নামের আলোচনা থাকাকেই বেশি গুরুত্ব দিচ্ছে, যা অত্যন্ত দুঃখজনক। অন্যদিকে ভার্জিনিয়ার প্রতিনিধিদলের পাঠানো বিবৃতিতে এই তথ্যগুলোকে সম্পূর্ণ মিথ্যা ও ভিত্তিহীন বলে দাবি করা হয়েছে। এর আগে আর্জেন্টাইন রেসিং ড্রাইভার ফ্রাঙ্কো কোলাপিন্তোর সঙ্গেও তার সম্পর্কের গুঞ্জন ছড়ানো হয়েছিল বলে জানানো হয়। উল্লেখ্য, ব্যক্তিগত জীবন নিয়ে এই আলোচনার মধ্যেই নেইমারের জীবনসঙ্গী ব্রুনা বিয়ানকার্দি তাদের তৃতীয় সন্তানের (মারিয়াহ) অপেক্ষায় রয়েছেন। আর অন্যদিকে ব্রাজিলের হয়ে খেলতে এই মুহূর্তে সিঙ্গাপুরে অবস্থান করছেন ভিনিসিয়ুস জুনিয়র
সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)
কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত