প্রিন্ট এর তারিখ : ১৭ নভেম্বর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ১৬ নভেম্বর ২০২৬
প্রকাশিতব্য স্মৃতিকথা ‘প্রমিস মি, আমেরিকা’-তে ইসরায়েলি প্রধানমন্ত্রীর প্রতি তীব্র হতাশা প্রকাশ
সংবাদ দিগন্ত ||
গাজায় ইসরায়েলি সামরিক অভিযানে বেসামরিক মানুষের প্রাণহানি কমানোর প্রতিশ্রুতি দিয়েও ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু তা বারবার ভঙ্গ করেছেন বলে মন্তব্য করেছেন যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট জো বাইডেন। নিজের প্রকাশিতব্য স্মৃতিকথা ‘প্রমিস মি, আমেরিকা’-তে তিনি নেতানিয়াহুর এমন কর্মকাণ্ডের প্রতি তীব্র হতাশা প্রকাশ করেছেন। আগামী ১৭ নভেম্বর বইটি আনুষ্ঠানিকভাবে প্রকাশের কথা থাকলেও গত শুক্রবার (১৩ নভেম্বর) সিএনএনসহ যুক্তরাষ্ট্রের শীর্ষস্থানীয় সংবাদমাধ্যমগুলোতে এর কিছু অংশ প্রকাশিত হয়েছে।স্মৃতিকথায় ২০২৩ সালের ৭ অক্টোবর হামাসের হামলার পরবর্তী পরিস্থিতি এবং নেতানিয়াহুর সঙ্গে নিজের কথোপকথনের অভিজ্ঞতা তুলে ধরেছেন বাইডেন। তিনি লিখেছেন, হামলার পুনরাবৃত্তি ঠেকাতে যুক্তরাষ্ট্রের সমর্থনের আশ্বাস দেওয়ার পাশাপাশি তিনি গাজায় আটকে পড়া সাধারণ মানুষদের রক্ষায় নেতানিয়াহুকে বারবার সতর্ক করেছিলেন। আরও পড়ুন,হরমুজ প্রণালিতে বিস্ফোরণে ডুবল ২০ লাখ ব্যারেল তেলবাহী ট্যাংকারবেসামরিক প্রাণহানি বাড়লে ইসরায়েলের আন্তর্জাতিক ভাবমূর্তি ও মার্কিন সমর্থন ক্ষতিগ্রস্ত হবে—বিষয়টি নেতানিয়াহু বুঝেও প্রতিবার নতুন হামলার মাধ্যমে সাধারণ মানুষের মৃত্যু ডেকে এনেছেন। বাইডেনের মতে, নেতানিয়াহু প্রচণ্ড চাপে থাকলেও নিজের স্বল্পমেয়াদি রাজনৈতিক স্বার্থের বাইরে গিয়ে দেশের দীর্ঘমেয়াদি স্বার্থ বিবেচনা করতে ব্যর্থ হয়েছেন, যা তাকে হতাশ করেছে। এছাড়া দুই নেতার মধ্যে সরাসরি কথা বলার সুযোগ থাকলেও পারস্পরিক আস্থা ও বিশ্বাসের ঘাটতি ছিল বলে বইয়ে উল্লেখ করা হয়েছে। উল্লেখ্য, জাতিসংঘের মানবিক বিষয়ক সমন্বয় দপ্তরের (ওসিএইচএ) উদ্ধৃত গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, এই সংঘাতে এখন পর্যন্ত শিশুসহ প্রায় ৭৫ হাজার ফিলিস্তিনি নিহত হয়েছেন এবং ব্যাপক অবকাঠামো ধ্বংস হয়েছে।
সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)
কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত