প্রিন্ট এর তারিখ : ১৮ নভেম্বর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ১৫ নভেম্বর ২০২৬
ডেঙ্গুতে আরও ৮ মৃত্যু, চলতি বছরে প্রাণহানি ৪৯৯
সংবাদ দিগন্ত ||
দেশে ডেঙ্গুর ভয়াবহতা অব্যাহত রয়েছে। গত ২৪ ঘণ্টায় এডিস মশাবাহিত রোগটিতে আরও আটজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছর ডেঙ্গুতে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৪৯৯ জনে। একই সময়ে নতুন করে ১ হাজার ৯৫২ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। ফলে চলতি বছরে হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১ লাখ ৬২ হাজার ৫০৯ জনে। রোববার (১৫ নভেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের প্রকাশিত প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়েছে। প্রতিবেদন অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় মারা যাওয়া আটজনের মধ্যে ঢাকা বিভাগে পাঁচজন এবং ময়মনসিংহ, চট্টগ্রাম ও খুলনা বিভাগে একজন করে রয়েছেন। নতুন আক্রান্তদের মধ্যে ঢাকা বিভাগের বিভিন্ন হাসপাতালে ৮৭৩ জন ভর্তি হয়েছেন। এ ছাড়া চট্টগ্রাম বিভাগে ২৫৯ জন, বরিশালে ২০৯ জন, খুলনায় ১৯৩ জন, রাজশাহীতে ২৪০ জন, রংপুরে ৭৪ জন, ময়মনসিংহে ৯১ জন এবং সিলেট বিভাগে ১৩ জন হাসপাতালে ভর্তি হয়েছেন।আরও পড়ুন, হামের উপসর্গে আরও ৮ শিশুর মৃত্যু, একদিনে শনাক্ত ১ হাজার ৫৭২স্বাস্থ্য অধিদপ্তর ২০০০ সাল থেকে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি ও মৃত্যুর তথ্য সংরক্ষণ করছে। অধিদপ্তরের পরিসংখ্যান অনুযায়ী, ২০২৩ সালে দেশে ডেঙ্গুর প্রকোপ ছিল সবচেয়ে বেশি। ওই বছর ৩ লাখ ২১ হাজার ১৭৯ জন হাসপাতালে ভর্তি হন এবং মারা যান ১ হাজার ৭০৫ জন। ডেঙ্গুতে মৃত্যুর দিক থেকেও এটি দেশের সর্বোচ্চ রেকর্ড। গত বছর ডেঙ্গুতে চার শতাধিক মানুষের মৃত্যু হয়। ওই বছর শনাক্ত রোগীর সংখ্যা ছিল ১ লাখ ২ হাজারের বেশি। ডেঙ্গু পরিস্থিতি নিয়ন্ত্রণে এডিস মশার প্রজননস্থল ধ্বংস, তিন দিনের বেশি জমে থাকা পানি অপসারণ এবং জ্বর হলে অবহেলা না করে দ্রুত চিকিৎসকের পরামর্শ নেওয়ার আহ্বান জানিয়েছেন চিকিৎসকরা।
সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)
কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত