প্রিন্ট এর তারিখ : ১৬ নভেম্বর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ১৫ নভেম্বর ২০২৬
হরমুজ প্রণালিতে নিজেদের একচ্ছত্র নিয়ন্ত্রণের দাবি ইরানের
সংবাদ দিগন্ত ||
বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ জ্বালানি পরিবহন পথ হরমুজ প্রণালির ওপর নিজেদের পূর্ণ নিয়ন্ত্রণ রয়েছে বলে দৃঢ় দাবি করেছে ইরান। একই সঙ্গে এই জলপথ ব্যবহারকারী দেশ ও আন্তর্জাতিক কোম্পানিগুলোকে তেহরানের সঙ্গে সমন্বয় করে চলার বার্তা দিয়েছে দেশটি। ইরানের দাবি, হরমুজ প্রণালির দুই পাশের সংলগ্ন দেশ ইরান ও ওমানেরই কেবল এই জলপথ নিয়ন্ত্রণের অধিকার রয়েছে। প্রণালির ওপর নিজেদের নিয়ন্ত্রণ বজায় রাখতে সেখানে মাইন কিংবা অন্যান্য মারণাস্ত্র স্থাপনের বিষয়টিও তারা উড়িয়ে দিচ্ছে না। তেহরানের বক্তব্য অনুযায়ী, হরমুজ প্রণালি ব্যবহার করতে হলে সংশ্লিষ্ট দেশ ও জাহাজ পরিচালনাকারী প্রতিষ্ঠানগুলোকে ইরানের নির্ধারিত বিধিবিধান মেনে চলতে হবে। তবে ইরানের এই অবস্থান কঠোরভাবে প্রত্যাখ্যান করেছে যুক্তরাষ্ট্র। হরমুজ প্রণালির নিয়ন্ত্রণ ও আন্তর্জাতিক জাহাজ চলাচলের অধিকার নিয়ে দুই দেশের মধ্যে বিরোধ এখন চলমান সংঘাতের অন্যতম প্রধান কেন্দ্রে পরিণত হয়েছে।আরও পড়ুন, মহাকাশ গবেষণায় ইতিহাস গড়ল স্পেসএক্স, যান্ত্রিক বাহুতে ধরা পড়ল বিশাল রকেটএদিকে এর আগে হরমুজ প্রণালিতে ডিজেল চোরাচালানের অভিযোগে একটি জাহাজে অগ্নিকাণ্ড ও বিস্ফোরণের ঘটনা ঘটে। ইরানের দাবি, জাহাজটি প্রণালিতে অন্য একটি ট্যাংকারে জ্বালানি স্থানান্তরের চেষ্টা করছিল। এ সময় হঠাৎ আগুন ধরে গিয়ে বিস্ফোরণ ঘটে। তেহরানের অভিযোগ, হরমুজ প্রণালিতে তাদের আরোপিত বিধিবিধান মেনে চলতে ট্যাংকারের মালিকপক্ষ এবং সংশ্লিষ্ট দেশগুলোর ব্যর্থতার কারণেই এ ধরনের দুর্ঘটনা ঘটছে। বিশ্বের গুরুত্বপূর্ণ জ্বালানি পরিবহন রুট হওয়ায় হরমুজ প্রণালিকে ঘিরে ইরান ও যুক্তরাষ্ট্রের এই বিরোধ আন্তর্জাতিক বাণিজ্য এবং জ্বালানি সরবরাহের ওপর বড় ধরনের প্রভাব ফেলতে পারে। সব মিলিয়ে হরমুজ প্রণালির নিয়ন্ত্রণ নিয়ে দুই পক্ষের পাল্টাপাল্টি অবস্থানে মধ্যপ্রাচ্যের উত্তেজনা আরও বাড়ার আশঙ্কা তৈরি হয়েছে।
সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)
কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত