প্রিন্ট এর তারিখ : ১৬ নভেম্বর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ১৫ নভেম্বর ২০২৬
গাজীপুরে ৪ হাজার ৮০০ পিস ইয়াবাসহ স্বামী-স্ত্রী গ্রেপ্তার
জোবায়ের হোসেন ইফতি, গাজীপুর ||
গাজীপুর মহানগরীর গাছা থানা এলাকায় অভিযান চালিয়ে ৪ হাজার ৮০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ স্বামী-স্ত্রীকে গ্রেপ্তার করেছে গাছা থানা পুলিশ।পুলিশের দেওয়া প্রেস বিজ্ঞপ্তি অনুযায়ী, শনিবার (১৪ নভেম্বর) দিবাগত রাত ১১টা ৪৫ মিনিটের দিকে গাজীপুর মহানগর পুলিশ কমিশনার মো. আশিক সাঈদের নির্দেশনায় গাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার নেতৃত্বে পুলিশের একটি দল অভিযান পরিচালনা করে। এ সময় গাছা থানাধীন কলমেশ্বর এলাকার আকাশ মার্কেট সংলগ্ন ফরমান আলীর বাড়ির চতুর্থ তলার একটি ভাড়া বাসা থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার ব্যক্তিরা হলেন মো. আলী হোসেন ওরফে রজব (৪৪) এবং তাঁর স্ত্রী সাবিনা বেগম (৩৮)। তাঁদের স্থায়ী বাড়ি কুষ্টিয়া জেলার দৌলতপুর থানার খাজুরিয়া এলাকায়।আরও পড়ুন,ওয়ার্ডে ওয়ার্ডে উন্নয়নকাজ চলবে: গাজীপুর সিটি প্রশাসক তাঁরা গাজীপুর মহানগরীর গাছা থানার কলমেশ্বর এলাকায় ভাড়া বাসায় বসবাস করতেন। পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাঁদের আটক করা হয়। পরে তাঁদের হেফাজত থেকে ৪ হাজার ৮০০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করে জব্দ করা হয়। প্রাথমিকভাবে পুলিশের দাবি, তাঁরা দীর্ঘদিন ধরে গাজীপুর মহানগর এলাকায় ভাড়াটিয়া হিসেবে বসবাস করে মাদক ব্যবসা পরিচালনা করে আসছিলেন। এ ঘটনায় গ্রেপ্তার দুজনের বিরুদ্ধে গাছা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরসহ পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)
কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত