প্রিন্ট এর তারিখ : ১৬ নভেম্বর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ১৫ নভেম্বর ২০২৬
মহাকাশ গবেষণায় ইতিহাস গড়ল স্পেসএক্স, যান্ত্রিক বাহুতে ধরা পড়ল বিশাল রকেট
সংবাদ দিগন্ত ||
মহাকাশ গবেষণার ইতিহাসে এক অবিশ্বাস্য ও যুগান্তকারী মাইলফলক স্পর্শ করেছে ইলন মাস্কের মহাকাশ গবেষণা প্রতিষ্ঠান স্পেসএক্স। প্রথমবারের মতো কোনো বিশাল আকারের রকেট মহাকাশ মিশন সফলভাবে শেষ করে পৃথিবীতে ফিরে এসে সরাসরি উৎক্ষেপণ কেন্দ্রের মেকানিক্যাল বা যান্ত্রিক বাহুতে খাড়াভাবে ধরা পড়েছে। রকেটের পুনর্ব্যবহারযোগ্যতার ক্ষেত্রে এই অভাবনীয় অর্জনকে মহাকাশ বিজ্ঞানের এক নতুন দিগন্ত হিসেবে দেখা হচ্ছে।আন্তর্জাতিক সংবাদমাধ্যম এএনআইয়ের প্রতিবেদন অনুযায়ী, যুক্তরাষ্ট্রের টেক্সাসের স্টারবেস থেকে স্টারশিপের ১৫তম ফ্লাইটের সফল উড্ডয়ন সম্পন্ন হয়। মহাশূন্যের কক্ষপথে সফলভাবে পরিভ্রমণ করে নির্দিষ্ট স্যাটেলাইট স্থাপনের পর রকেটটি পৃথিবীর বায়ুমণ্ডল ভেদ করে পুনরায় তার উৎক্ষেপণ কেন্দ্রে ফিরে আসে। আরও পড়ুন,‘দ্য মুসলিম ৫০০’-এ ধারাবাহিকভাবে শীর্ষ সারিতে তাকি উসমানিপ্রায় ২০ ঘণ্টারও বেশি সময় মহাকাশে কাটানোর পর মেঘের আড়াল থেকে নিচে নেমে এসে রকেটটি লঞ্চ টাওয়ারের বিশাল যান্ত্রিক বাহুর মধ্যে অত্যন্ত নিখুঁত ও নিরাপদভাবে আটকা পড়ে।এই ঐতিহাসিক সাফল্যের জন্য স্পেসএক্স টিমকে উষ্ণ অভিনন্দন জানিয়েছেন নাসার প্রশাসক জারেড আইজ্যাকম্যান এবং স্পেসএক্স প্রধান ইলন মাস্ক। নাসার প্রশাসক এই অবিশ্বাস্য ঘটনাকে ‘প্রায় জাদুর মতো’ বলে অভিহিত করেছেন। প্রচলিত নিয়মে মহাকাশ মিশন শেষ হওয়ার পর রকেটের ওপরের অংশগুলো সমুদ্রে ফেলে দেওয়া হলেও, স্পেসএক্স তাদের স্টারশিপের প্রতিটি অংশ নিরাপদে ফিরিয়ে এনে পুনরায় ব্যবহারের লক্ষ্য নিয়ে কাজ করছে। সফল এই কৌশলের ফলে ভবিষ্যতে মহাকাশ অভিযানের ব্যয় উল্লেখযোগ্য হারে কমিয়ে আনা সম্ভব হবে বলে মনে করছেন বিশেষজ্ঞরা।
সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)
কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত