প্রিন্ট এর তারিখ : ১৫ নভেম্বর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ১৪ নভেম্বর ২০২৬
বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য জার্মানির ভিসা প্রক্রিয়ায় ডিজিটাল সুবিধা
সংবাদ দিগন্ত ||
জার্মানিতে উচ্চশিক্ষার জন্য বাংলাদেশি শিক্ষার্থীদের ভিসা আবেদন প্রক্রিয়া আরও সহজ ও দ্রুত করতে নতুন ডিজিটাল ব্যবস্থা চালু করছে দেশটির দূতাবাস। আগামী ১ জানুয়ারি ২০২৭ থেকে বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য চালু হবে ‘কনস্যুলার সার্ভিসেস পোর্টাল’। এর মাধ্যমে অনলাইনে আবেদন, প্রয়োজনীয় কাগজপত্র জমা এবং আবেদনের অগ্রগতি জানার সুযোগ পাবেন শিক্ষার্থীরা। জার্মানিতে উচ্চশিক্ষার প্রতি বাংলাদেশি শিক্ষার্থীদের আগ্রহ বাড়ার পাশাপাশি ভিসার অ্যাপয়েন্টমেন্ট পেতে দীর্ঘ অপেক্ষার বিষয়টিও আলোচনায় রয়েছে। এ পরিস্থিতিতে আবেদন প্রক্রিয়াকে আরও কার্যকর করতে নতুন ডিজিটাল ব্যবস্থা চালুর উদ্যোগ নিয়েছে জার্মান দূতাবাস। নতুন ব্যবস্থায় স্নাতক ও স্নাতকোত্তর পর্যায়ে পড়তে আগ্রহীরা আবেদন করতে পারবেন। ডিজিটাল পোর্টালের মাধ্যমে দূতাবাসে সরাসরি উপস্থিত হওয়ার আগেই অনলাইনে আবেদনপত্র পূরণ ও প্রয়োজনীয় কাগজপত্র আপলোড করা যাবে। ভিএফএসের মাধ্যমে জমা দেওয়া নথিপত্রের প্রাথমিক যাচাইয়ের ব্যবস্থাও থাকবে। নির্ধারিত দিনে আবেদনকারীর বায়োমেট্রিক তথ্য সংগ্রহ, ভিসা ফি পরিশোধ এবং প্রয়োজনীয় কাগজপত্র যাচাই করা হবে।আরও পড়ুন, শ্রমিক অসন্তোষ না কমলে তিন শিল্পাঞ্চলের পোশাক কারখানা বন্ধের হুঁশিয়ারি বিজিএমইএরএ ছাড়া পোর্টালে প্রবেশ করে আবেদনের সর্বশেষ অবস্থা জানার সুযোগ থাকবে। প্রযোজ্য ক্ষেত্রে পরিবারের সদস্যদের সঙ্গে যৌথভাবে আবেদন জমা দেওয়ার সুবিধাও রাখা হয়েছে। দূতাবাসের আশা, নতুন ব্যবস্থায় আবেদন যাচাইয়ের সময় কমবে এবং ভিসা প্রক্রিয়া আরও গতিশীল হবে। তবে আবেদনকারীর ধরন ও পরিস্থিতি অনুযায়ী প্রক্রিয়াকরণের সময় ভিন্ন হতে পারে। নতুন ব্যবস্থার একটি গুরুত্বপূর্ণ বিষয় হলো, আগের ভিসা অ্যাপয়েন্টমেন্টের অপেক্ষমাণ তালিকায় থাকা শিক্ষার্থীদেরও নতুন করে আবেদন করতে হবে। পুরোনো ব্যবস্থায় নিবন্ধিত আবেদনকারীদের নতুন পোর্টালে অ্যাকাউন্ট খুলে পুনরায় আবেদন জমা দিতে হবে। এতে অপেক্ষমাণ শিক্ষার্থীদের সাময়িক অসুবিধা হতে পারে। আগামী ১ জানুয়ারি ২০২৭ থেকে https://digital.diplo.de/ ঠিকানায় প্রবেশ করে নিবন্ধন ও আবেদন করা যাবে। প্রয়োজনীয় কাগজপত্র, আবেদনপ্রক্রিয়া ও বিস্তারিত নির্দেশনা পাওয়া যাবে জার্মান দূতাবাসের ওয়েবসাইট www.dhaka.diplo.de-এ।
সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)
কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত