প্রিন্ট এর তারিখ : ১৫ নভেম্বর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ১৪ নভেম্বর ২০২৬
বিএনপি সরকার জনগণের প্রত্যাশা পূরণে কাজ করে যাচ্ছে: সমাজকল্যাণমন্ত্রী
মোত্তাছিন বিল্লাহ ||
বিএনপি সরকার জনগণের প্রত্যাশা পূরণে কাজ করে যাচ্ছে। বিগত ১৭ বছরে যারা মানুষের সাথে অন্যায় করেছে, তারা পালিয়ে গেছে। সমাজ কল্যাণ এবং নারী ও শিশু বিষয়ক মন্ত্রী অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন রংপুরের মিঠাপুকুরে কঠিন চীবর দানোৎসব উপলক্ষে আদিবাসী বৌদ্ধ ধর্মীয় মহাসমাবেশে তিনি এসব কথা বলেন। মন্ত্রী বলেন, 'মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান সব ধর্মের মানুষকে নিয়ে বাংলাদেশ গড়তে চান। সবাইকে সাথে নিয়েই 'সবার আগে বাংলাদেশ' বিনির্মানে স্বপ্ন দেখেন প্রধানমন্ত্রী। তাঁর বাবা শহীদ প্রেসিডেন্ট ও মা সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার আর্দশ ধারণ করে দেশের উন্নয়নে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন।' আরও পড়ুন,লামায় প্রশাসনের নাকের ডগায় বালু লুট! অস্ত্রধারীদের ভয়ে নীরব গ্রামবাসীসমাজকল্যাণমন্ত্রী বলেন, 'দেশের মানুষ বিএনপিকে ভালবাসে। এজন্যই জনগণ বিএনপিকে বিপুল ভোটে বিএনপিকে নির্বাচিত করেছে। বিএনপি আজ সরকারে। জনগণের প্রত্যাশা পূরণে বিএনপির সবাইকে কাজ করতে হবে। সব ধর্মের মানুষ নিশ্চিতে নিজ নিজ ধর্ম পালন করবে। কেউ বাধা সৃষ্টি করতে পারবে। সেই নিশ্চিয়তা দিতে চাই।' অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন রংপুর জেলা প্রশাসক ইসরাত জাহান, পুলিশ সুপার মোজাম্মেল হক, রংপুর জেলা পরিষদের প্রশাসক সাইফুল ইসলাম, মিঠাপুকুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. পারভেজ, উপজেলা বিএনপির সভাপতি অধ্যাপক গোলাম রব্বানী, জেলা বিএনপির সদস্য সাজেদুর রহমান রানা। সংবর্ধিত অতিথি ছিলেন রাজশাহী বিভাগীয় ক্ষুদ্র নৃগোষ্ঠীর কালচারাল একাডেমির পরিচালক কাঞ্চন সিং ওরাওঁ। এতে সভাপতিত্ব করেন দিনাজপুরের আনন্দ বৌদ্ধ বিহারের অধ্যক্ষ ভদন্ত সোমানন্দ মহাথের। এর আগে অনুষ্ঠানের উদ্বোধন করেন মিঠাপুকুর বেণুবন বৌদ্ধ বিহারের ভদন্ত শুভমিত্র ভিক্ষু।
সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)
কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত