প্রিন্ট এর তারিখ : ১৫ নভেম্বর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ১৪ নভেম্বর ২০২৬
গঙ্গাচড়ায় সড়ক দুর্ঘটনায় তরুণ নিহত
আবদুস সালাম খান ||
রংপুরের গঙ্গাচড়ায় ব্যাটারিচালিত অটোরিকশার সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে নাদিম মাহমুদ নাতিক (১৮) নামে এক তরুণ নিহত হয়েছেন। শনিবার দুপুরে গঙ্গাচড়া-রংপুর সড়কের নবনীদাস এলাকায় এ দুর্ঘটনা ঘটে। দুপুর আনুমানিক ১টা ১৫ মিনিটে গঙ্গাচড়া সরকারি কলেজের সামনে নবনীদাস পুলিশ বক্সের কাছে এ সংঘর্ষ হয়। এতে নাদিম মাথা, মুখমণ্ডলসহ শরীরের বিভিন্ন স্থানে গুরুতর আঘাত পান। পরে তাঁকে উদ্ধার করে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তাঁর মৃত্যু হয়। আরও পড়ুন, লামায় আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে জোরপূর্বক জমি দখল এবং হয়রানির অভিযোগপুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, নাদিম নিজ বাড়ি থেকে মোটরসাইকেলযোগে বুড়িরহাট হয়ে গঙ্গাচড়া জিরো পয়েন্টে অবস্থিত তাঁদের মালিকানাধীন লাইভ বেকারিতে যাচ্ছিলেন। সেখানে তাঁর চাচা ছালেক মিয়ার জন্য দুপুরের খাবার নিয়ে যাচ্ছিলেন তিনি। পথে গঙ্গাচড়া থেকে রংপুরগামী একটি ব্যাটারিচালিত অটোরিকশার সঙ্গে মোটরসাইকেলটির মুখোমুখি সংঘর্ষ হয়। দুর্ঘটনার খবর পেয়ে নাদিমের চাচা ছালেক মিয়াসহ স্বজনেরা ঘটনাস্থলে গিয়ে তাঁকে ও মোটরসাইকেলটি শনাক্ত করেন। ক্ষতিগ্রস্ত মোটরসাইকেলটি বর্তমানে তাঁর চাচার হেফাজতে রয়েছে। গঙ্গাচড়া থানার ওসি আব্দুর ছবুর জানান, দুর্ঘটনার খবর পাওয়ার সঙ্গে সঙ্গে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়। পরে ফায়ার সার্ভিসের সদস্যরাও সেখানে উপস্থিত হন। তাঁদের সমন্বিত প্রচেষ্টায় পরিস্থিতি দ্রুত স্বাভাবিক হয়। এ ঘটনায় লিখিত অভিযোগ পেলে তদন্তসাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)
কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত