প্রিন্ট এর তারিখ : ১৫ নভেম্বর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ১৪ নভেম্বর ২০২৬
মানসম্পন্ন শিক্ষা ও চিকিৎসা ব্যবস্থা নিশ্চিত করতে হবে: মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী
মো: রাসেল ||
আজ টাঙ্গাইলে সখীপুর মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী এড.আহমেদ আযম খান এমপি বলেন,মান সম্পন্ন শিক্ষা ও চিকিৎসা ব্যবস্থা নিশ্চিত করতে হবে। তিনি বলেন, বিএনপি শূন্য হাতে সরকার গঠন করেছে। প্রতিটি বিদ্যালয়ে ভবন নির্মাণের জন্য প্রতিটি বিদ্যালয়ে এক কোটির উপরে টাকা বরাদ্দ করা হয়েছে এবং রাস্তাঘাট, মসজিদ মন্দির, কবরস্থান, মাঠ উন্নয়নের জন্য ৭শ কোটি টাকার প্রকল্প হাতে নেওয়া হয়েছে। শুধু প্রতিষ্ঠানে বড় বড় বিল্ডিং নির্মাণ করা হলো শিক্ষার মান উন্নয়ন হলো না এটা হওয়া যাবে না, সকলকে সততার সাথে নিষ্ঠার সাথে কাজ করতে হবে। তিনি বলেন চাঁদাবাজি, দখলবাজি,তদবিরবাজি,দালালি, সালিশি চলবে না। আরও পড়ুন, মেগা প্রকল্পের নামে হাজার হাজার কোটি টাকা লুটপাট হয়েছে: খায়রুল কবির খোকনতিনি আরও বলেন, আমি, সাংবাদিক, আমার দলের ও দলের বাইরে নেতাকর্মীরা কেউই আইনের ঊর্ধ্বে নয়, কেউ অন্যায় করলে তাকে আইন হাতে তুলে দেওয়া হবে। শনিবার (১৪ নভেম্বর)সখিপুর উপজেলার রতনপুর খোশবাহার উচ্চ বিদ্যালয়, কাহার্তা দাখিল মাদ্রাসার ভিত্তি প্রস্তর স্থাপন, উপজেলা কমপ্লেক্সের ব্যবস্থাপনা কমিটির সভা, ইন্দারজানি মাঠে ফাইনাল খেলায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন । এই সময় অরও বক্তব্য রাখেন, মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রীর সহধর্মিনী নার্গিস সিদ্দিকা, উপজেলা বিএনপির সাবেক সভাপতি খোরশেদ আলম মাস্টার, ভারপ্রাপ্ত সভাপতি নাজিমুদ্দিন মাস্টার,ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মোঃ কবির হাসান প্রমুখ। জনাব আযম আরো বলেন,আগামী ইউপি নির্বাচনে বিএনপি মনোনীত প্রার্থীকে বিজয়ী করলে উন্নয়ন কাজ আরো ত্বরান্বিত নিতে হবে।
সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)
কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত