প্রিন্ট এর তারিখ : ১৫ নভেম্বর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ১৪ নভেম্বর ২০২৬
সাগরদাঁড়িতে চুরির উপদ্রব বৃদ্ধি:ওসির সাথে বাজার কমিটির মতবিনিময় সভা
জয় কুমার রায়, কেশবপুর যশোর: ||
যশোরের কেশবপুর উপজেলার সাগরদাঁড়ি বাজারে চোরের উপদ্রব অস্বাভাবিকভাবে বৃদ্ধি পাওয়ায় আইনশৃঙ্খলা পরিস্থিতি উন্নয়নে থানা পুলিশের সাথে স্থানীয় বাজার কমিটি ও ব্যবসায়ীদের এক গুরুত্বপূর্ণ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। গত শুক্রবার রাতে সাগরদাঁড়ি বাজার চত্বরে এ সভা অনুষ্ঠিত হয়। সাগরদাঁড়ি বাজার কমিটির সাধারণ সম্পাদক ও বিশিষ্ট সিনিয়র সাংবাদিক রাজ্জাক আহম্মেদ রাজুর সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন কেশবপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. হাফিজুর রহমান। সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন চিংড়া বাজার পুলিশ ক্যাম্পের ইনচার্জ এসআই মো. শামীম হোসাইন।আরও পড়ুন,মধ্যনগরে সড়কের দাবিতে এলাকাবাসীর মানববন্ধন এছাড়া আরও বক্তব্য দেন সাগরদাঁড়ি বাজার কমিটির সাবেক সাধারণ সম্পাদক মো. সোহরাব হোসেন, সাগরদাঁড়ি বাজারের চৌরাস্তা মোড় বাজার কমিটির সাধারণ সম্পাদক মো. হাফিজুর রহমান, স্থানীয় ব্যবসায়ী মজিবুর রহমান, জিয়াউর রহমান ও ওজিয়ার রহমান প্রমুখ। সভায় প্রধান অতিথি ওসি মো. হাফিজুর রহমান বাজারের নিরাপত্তা জোরদার করার ওপর গুরুত্বারোপ করেন এবং এলাকার সার্বিক আইনশৃঙ্খলা রক্ষার্থে বিভিন্ন দিকনির্দেশনা প্রদান করেন। পুলিশ ও ব্যবসায়ীদের সমন্বিত প্রচেষ্টায় খুব দ্রুত অপরাধমূলক কর্মকাণ্ড দমন করা হবে বলে সভায় আশাবাদ ব্যক্ত করা হয়।
সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)
কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত