প্রিন্ট এর তারিখ : ১৪ নভেম্বর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ১৪ নভেম্বর ২০২৬
মোঃ ফরিদ হোসেন ||
গাজীপুর মহানগরীর বাসন থানা পুলিশ বিশেষ অভিযান পরিচালনা করে বিভিন্ন মামলার এজাহারনামীয়, তদন্তে সন্দিগ্ধ ও আদালতের গ্রেফতারি পরোয়ানাভুক্ত মোট ১২ জন আসামিকে গ্রেফতার করেছে। শনিবার (১৪ নভেম্বর ২০২৬) পরিচালিত এ অভিযানে গ্রেফতারকৃতদের আদালতে প্রেরণ করেছে পুলিশ। পুলিশ সূত্রে জানা যায়, অভিযানে ৪৭ পিস ইয়াবা ট্যাবলেট সংক্রান্ত মাদক মামলার এজাহারনামীয় আসামি, সন্ত্রাসবিরোধী মামলার তদন্তে সন্দিগ্ধ আসামি, পুলিশ আক্রান্ত মামলার তদন্তে সন্দিগ্ধ আসামি এবং জিআর ও সিআর মামলার ওয়ারেন্টভুক্ত আসামিদের গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতদের পরিচয়: মাদক মামলার এজাহারনামীয় আসামি: ১. মোঃ সাহেব মিয়া (৩৮), পিতা- মোঃ ফুল মিয়া। স্থায়ী ঠিকানা: পূর্ব চুনিয়াপাড়া, দেওয়ানগঞ্জ, জামালপুর। বর্তমান ঠিকানা: নাওজুরি, বাসন, গাজীপুর। সন্ত্রাসবিরোধী মামলার তদন্তে সন্দিগ্ধ আসামি: ২. মোঃ সুজন মিয়া (২৫), পিতা- মৃত মিলন মিয়া। স্থায়ী ঠিকানা: ঝালমালিয়া (পার্ট), পুঠিয়া, রাজশাহী। বর্তমান ঠিকানা: ভোগড়া বাজার, লাভেল মসজিদের পাশে, বাসন, গাজীপুর। ৩. মোঃ রজব আলী (৩২), পিতা- আমজাদ হোসেন। স্থায়ী ঠিকানা: কাচারীপুকুর, আশুগঞ্জ, ব্রাহ্মণবাড়িয়া। বর্তমান ঠিকানা: বাসন সড়ক, লেহাজ উদ্দিনের বাড়ি, বাসন, গাজীপুর। পুলিশ আক্রান্ত মামলার তদন্তে সন্দিগ্ধ আসামি: ৪. আবু হানিফ (২৫), পিতা- মৃত লালু ওরফে লাল মিয়া। স্থায়ী ঠিকানা: সোহাগীপাড়া, ধোবাউড়া, ময়মনসিংহ। বর্তমান ঠিকানা: ভোগড়া বাইপাস, মনিরের বাসার ভাড়াটিয়া, বাসন, গাজীপুর। ৫. স্বপন (১৮), পিতা- আইনুল। স্থায়ী ঠিকানা: স্টাফ কোয়ার্টার, বগুড়া সদর, বগুড়া। আরও পড়ুন,মধ্যনগরে সড়কের দাবিতে এলাকাবাসীর মানববন্ধনবর্তমান ঠিকানা: ভোগড়া বাইপাস, লুৎফরের বাসার ভাড়াটিয়া, বাসন, গাজীপুর। ৬. স্বাধীন আহমেদ (২৫), পিতা- সিরাজ উদ্দিন। স্থায়ী ঠিকানা: বেতিলা, মানিকগঞ্জ সদর, মানিকগঞ্জ। বর্তমান ঠিকানা: ভোগড়া বাইপাস, ৭১ গলি, আনিসের বাসার ভাড়াটিয়া, বাসন, গাজীপুর। ৭. সানাউল আলম (১৮), পিতা- আব্দুল জলিল গোলদার। স্থায়ী ঠিকানা: বড় জালিয়া, হিজলা, বরিশাল। বর্তমান ঠিকানা: বাসন সড়ক, ভাসমান, গাজীপুর। জিআর মামলার ওয়ারেন্টভুক্ত আসামি: ৮. মোঃ আল আমিন (২৯), পিতা- আলাল উদ্দিন ওরফে আলাউদ্দিন। স্থায়ী ঠিকানা: কয়রাকুড়ি, নালিতাবাড়ী, শেরপুর। বর্তমান ঠিকানা: চান্দনা, মিলন হাজীর বাসার ভাড়াটিয়া, বাসন, গাজীপুর। ৯. মোঃ সাইফুল ইসলাম মিনহাজ (২৬), পিতা- মৃত আলফাজ। ঠিকানা: চান্দনা, মধ্যপাড়া, সাধু বাজার, বাসন, গাজীপুর। ১০. মোঃ উজ্জল (৩২), পিতা- মোঃ হারুন অর রশিদ। ঠিকানা: তেলীপাড়া, দক্ষিণপাড়া, বাসন, গাজীপুর। সিআর মামলার ওয়ারেন্টভুক্ত আসামি: ১১. মোঃ সাইদুল ইসলাম, পিতা- মোঃ রফিক উদ্দিন। ঠিকানা: টেকনাগপাড়া, পোঃ চান্দনা, বাসন, গাজীপুর। ১২. রহিম মন্ডল (৪২), পিতা- মোঃ খলিল মন্ডল। ঠিকানা: ইটাহাটা, সিদ্দিক টাওয়ার, বিল্লালের দোকানের পাশে মোজাম্মেলের গ্যারেজ সংলগ্ন এলাকা, বাসন, গাজীপুর। পুলিশের বিশেষ অভিযানে গ্রেফতার হওয়া সর্বমোট ১২ জনকে প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।