প্রিন্ট এর তারিখ : ১৪ নভেম্বর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ১৪ নভেম্বর ২০২৬
অধিনায়ককে হারিয়ে ইমার্জিং ট্রফিতে বাংলাদেশের লড়াই
সংবাদ দিগন্ত ||
চোটের কারণে নারী ইমার্জিং নেশনস ট্রফি থেকে ছিটকে গেছেন বাংলাদেশ নারী ক্রিকেট দলের অধিনায়ক নাহিদা আক্তার। প্রথমবারের মতো টি-টোয়েন্টি দলের অধিনায়কত্ব পাওয়া এই বাঁহাতি স্পিনার আঙুলের চোটে টুর্নামেন্টের বাকি ম্যাচগুলোতে খেলতে পারবেন না। প্রথম ম্যাচে পাকিস্তানের বিপক্ষে খেলতে গিয়ে চোট পান নাহিদা। নিজের প্রথম ওভারের চতুর্থ বলে পাকিস্তানের শাওয়াল জুলফিকারের একটি শট ফলো থ্রুতে ধরার চেষ্টা করেন তিনি। এ সময় ডান হাতের তর্জনিতে আঘাত পান। ম্যাচ শেষে আঙুলে অস্বস্তি অনুভব করেন নাহিদা।চোটের কারণে শুক্রবার (১৩ নভেম্বর) জিম্বাবুয়ের বিপক্ষে বাংলাদেশের দ্বিতীয় ম্যাচে খেলতে পারেননি তিনি। আরও পড়ুন,মালাবিকে ৫-০ গোলে উড়িয়ে দিল মিশর, সালাহর জোড়া গোলতাঁর অনুপস্থিতিতে নিয়মিত সহ-অধিনায়ক সোবহানা মোস্তারি দলকে নেতৃত্ব দেন। ওই ম্যাচে জিম্বাবুয়েকে ৯ উইকেটের বড় ব্যবধানে হারায় বাংলাদেশ। পাকিস্তানের কাছে ৮ উইকেটে হেরে টুর্নামেন্ট শুরু করেছিল বাংলাদেশ। দ্বিতীয় ম্যাচে জয়ের ফলে দুই ম্যাচে এক জয় নিয়ে ‘বি’ গ্রুপের পয়েন্ট তালিকার তৃতীয় স্থানে রয়েছে দলটি। আগামী ১৬ নভেম্বর নিজেদের পরবর্তী ম্যাচে নেদারল্যান্ডসের মুখোমুখি হবে বাংলাদেশ। দুই ম্যাচ শেষে পয়েন্ট তালিকায় দলটি রয়েছে দ্বিতীয় স্থানে। নাহিদার অনুপস্থিতিতে গুরুত্বপূর্ণ এ ম্যাচে সোবহানা মোস্তারির নেতৃত্বেই মাঠে নামার কথা বাংলাদেশের।
সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)
কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত