প্রিন্ট এর তারিখ : ১৪ নভেম্বর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ১৪ নভেম্বর ২০২৬
কুরআন ছুঁয়ে শপথের পরিকল্পনা জানালেন নবনির্বাচিত সিনেটর
সংবাদ দিগন্ত ||
পবিত্র কুরআন ছুঁয়ে আগামী জানুয়ারিতে মার্কিন সিনেটর হিসেবে শপথ নেওয়ার পরিকল্পনার কথা জানিয়েছেন মিশিগান থেকে নির্বাচিত আবদুল এল-সাইয়েদ। এর মধ্য দিয়ে তিনি কুরআন ছুঁয়ে শপথ নেওয়া প্রথম মার্কিন সিনেটর হতে যাচ্ছেন। তবে শপথের সময় কোন কুরআনের কপি ব্যবহার করবেন, তা এখনো চূড়ান্ত করেননি তিনি। বৃহস্পতিবার এনপিআরের ‘নিউজমেকার্স’ অনুষ্ঠানে সাংবাদিক লেইলা ফাদেলের সঙ্গে আলাপকালে এ পরিকল্পনার কথা জানান এল-সাইয়েদ। তিনি সম্ভাব্য দুটি কুরআনের কপির কথা উল্লেখ করেন। এর একটি সাবেক মার্কিন প্রেসিডেন্ট টমাস জেফারসনের ব্যক্তিগত সংগ্রহে থাকা কুরআন। অন্যটি মিশিগান বিশ্ববিদ্যালয়ে সংরক্ষিত অঙ্গরাজ্যটির প্রাচীন কুরআনের একটি কপি। এল-সাইয়েদ বলেন, তিনি সম্ভবত কুরআন ছুঁয়েই শপথ নেবেন। তবে কোন কপিটি ব্যবহার করবেন, সে বিষয়ে এখনো সিদ্ধান্ত হয়নি।আরও পড়ুন,মধ্যবর্তী নির্বাচনে ডেমোক্র্যাটদের জয়ের পর যুদ্ধ বন্ধের অঙ্গীকার তিনি জানান, কংগ্রেসে প্রথম মুসলিম হিসেবে নির্বাচিত কিথ এলিসন শপথ নেওয়ার সময় জেফারসনের কুরআনের কপিটি ব্যবহার করেছিলেন। এ ছাড়া মিশিগান বিশ্ববিদ্যালয়ে সংরক্ষিত প্রাচীন কুরআনটিও তাঁর বিবেচনায় রয়েছে। উল্লেখ্য, ২০০৭ সালে প্রথম মুসলিম হিসেবে মার্কিন কংগ্রেসে নির্বাচিত হন কিথ এলিসন। তিনি লাইব্রেরি অব কংগ্রেসে সংরক্ষিত টমাস জেফারসনের ১৭৬৪ সালের কুরআনের অনুবাদ ছুঁয়ে শপথ নিয়ে আলোচনায় আসেন। গত ৩ নভেম্বর মিশিগানের সিনেট নির্বাচনে রিপাবলিকান প্রার্থী মাইক রজার্সকে পরাজিত করেন ৪২ বছর বয়সী আবদুল এল-সাইয়েদ। এর মধ্য দিয়ে তিনি প্রথম মুসলিম আমেরিকান হিসেবে মার্কিন সিনেটে নির্বাচিত হন। আগামী ৩ জানুয়ারি ২০২৭ ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স তাঁকে শপথবাক্য পাঠ করাবেন।
সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)
কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত