প্রিন্ট এর তারিখ : ১৪ নভেম্বর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ১৪ নভেম্বর ২০২৬
পর্দার ‘কিং খান’ হলেও ঘরের অন্দরমহলে শেষ কথা কেবল স্ত্রী গৌরী খানেরই
সংবাদ দিগন্ত ||
পর্দায় তিনি বলিউডের ‘কিং খান’ হলেও নিজের বাড়ির অন্দরমহলে শেষ কথা চলে কেবল স্ত্রী গৌরী খানেরই। গত ১১ নভেম্বর দুবাইয়ে নিজের নতুন বিলাসবহুল আবাসন প্রকল্প ‘শাহরুখজ বাই ডানিউব’-এর উদ্বোধনী অনুষ্ঠানে হাজির হয়ে নিজের পারিবারিক জীবনের এমনই মজার সব অভিজ্ঞতার কথা শুনিয়ে উপস্থিত দর্শকদের মধ্যে হাসির রোল তুললেন সুপারস্টার শাহরুখ খান। নির্মাতা করণ জোহরের সঞ্চালনায় জমকালো এই আড্ডার একপর্যায়ে করণ জানতে চান, নিজের বাড়িতে এমন কোনো কাজ আছে কি না, যা করার অনুমতি শাহরুখ পান না? জবাবে বলিউড বাদশার অকপট ও রসিক স্বীকারোক্তি, ‘নিজের বাড়িতে আমি কিছুই করতে পারি না।’ স্ত্রী গৌরী খানের শাসনের কথা তুলে ধরে শাহরুখ মজা করে বলেন, বাড়িতে গৌরীর পছন্দ নিয়ে কোনো কথা বলা চলে না; এমনকি ওয়াই-ফাই কাজ না করলেও অভিযোগ করা যাবে না এবং বিছানায় বসে খাওয়ারও কোনো অনুমতি নেই। আরও পড়ুন,নতুন সিনেমায় শাকিবের বিপরীতে পাকিস্তানি নায়িকাবাড়ির রং, দেয়ালে টাঙানো ছবি, সিঁড়ি, লিফট, ছাদ কিংবা আলোর ব্যবস্থা কোনো কিছু নিয়েই মন্তব্য করার সুযোগ নেই তাদের। তাদের শুধু চুপচাপ বসে থাকতে হয় এবং বলতে হয়, ‘গৌরী, কী সুন্দর বাড়ি বানিয়েছ!’ দুবাইয়ের এই নতুন আবাসন প্রকল্পের অন্যতম প্রধান আকর্ষণ হলো গৌরী খানের নকশা করা বিশেষ পেন্টহাউজ। সেই প্রসঙ্গ টেনেও রসিকতা করতে ছাড়েননি শাহরুখ। তিনি জানান, এই পেন্টহাউজে এলেও তাকে একইভাবে গৌরীর প্রশংসা করতে হবে। সন্তানদের কথা উল্লেখ করে তিনি আরও বলেন, বাড়ির বাইরে তিনি, আরিয়ান এবং সুহানা নিজেদের মতো আনন্দ করলেও বাড়ির ভেতরে ঢুকলেই তাদের আর কোনো স্বাধীনতা থাকে না।
সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)
কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত